1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মৌলভীবাজারে কিশোর কিশোরী ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরন - মুক্তকথা
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিপুরি রাস ও নিঙোল চাকৌবা, খাসিয়া বর্ষবিদায়, শমশেরনগর বাজারে অগ্নিকান্ড। মণিপুরি মহা রাসলীলা উৎসবে মন্ত্রী নিতাই রায় চৌধুরী… সামাজিকভাবে নিষ্পত্তি করতে না পারলে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। লকডাউনের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল। শত প্রানের উচ্ছ্বাসে হয়ে গেলো লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’ হাইল হাওরে শিল্পায়নের অভিযোগ – জেলাপ্রশাসনের গণশুনানি খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা।

মৌলভীবাজারে কিশোর কিশোরী ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরন

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৪১২ পড়া হয়েছে

মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের উপজেলা পর্যায়ে কিশোর কিশোরী ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২০ মার্চ) সোমবার মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর মৌলভীবাজার সদর আয়োজনে দিনব্যাপী কিশোর কিশোরী ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরন অনুষ্ঠান উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরন অনুষ্ঠান মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মো: শরীফ উদ্দিন এর সভাপতিত্বে এবং মৌলভীবাজার সদর কিশোর কিশোরী ক্লাবের প্রশিক্ষক টুম্পা দেবী ও অনরাধা রায় এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উপভোগ ও পুরস্কার বিতরন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন চাঁদনীঘাট ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন,একাচুনা ইউপি চেয়ারম্যান আবু ছুপিয়ান,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।
কিশোর কিশোরী ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বিচারক ছিলেন কমলগঞ্জ উপজেলা মহিলা বিষযক কর্মকর্তা হোসনে আরা তালুকদার,সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ মিয়া,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার বিল্লাহ। কিশোর কিশোরী ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শায়েদা আকতার। বক্তব্য রাখেন কিশোর কিশোরী ক্লাবের সদস্য তমালিকা দাশ।
মৌলভীবাজার সদর উপজেলার কিশোর কিশোরী ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৪টি ইভেন্টে ১৫৬ জন প্রতিযোগি অংশ গ্রহন করে। পরে কিশোর কিশোরী ক্লাবের সদস্যরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। ছবি ৫টি।

নজরুল ইসলাম মুহিব
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার ২০ মার্চ/২৩

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT