1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মৌলভীবাজারে তীব্র জ্বালানি সংকট। সিএনজি পাম্পে যানবাহনের দীর্ঘ সারি - মুক্তকথা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা

মৌলভীবাজারে তীব্র জ্বালানি সংকট। সিএনজি পাম্পে যানবাহনের দীর্ঘ সারি

রাজন আহমদ
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ১৩৩৩ পড়া হয়েছে

চলতি মাসের নির্ধারিত বরাদ্দ শেষ হওয়ায় যানবাহনে সিএনজি গ্যাস ভরতে না পেয়ে তীব্র জ্বালানি সংকটে পড়েছে মৌলভীবাজারে চলাচলকারী হাজার হাজার যানবাহন। খোঁজ নিয়ে জানা গেছে, মৌলভীবাজারের কুসুমবাগের মেসার্স সাজ্জাদুর রহমান ফিলিং স্টেশন, শমসেরনগর সড়কের এমএফ সিএনজি ফিলিং স্টেশন এবং রাজনগর উপজেলার ডেলটা সিএনজি গ্যাস স্টেশনে সরবরাহ বন্ধ করে দিয়েছে বিতরণকারী কর্তৃপক্ষ জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন লিমিটেড। যানবাহনে সিএনজি গ্যাস ভরতে না পেয়ে তীব্র এই জ্বালানি সংকটে পড়েছে মৌলভীবাজারের হাজার কয়েক যানবাহন।

গত কয়েকদিন ধরে মৌলভীবাজার ও রাজনগর উপজেলায় প্রধান তিনটি সিএনজি স্টেশন বন্ধ থাকায় এই অবস্থার তৈরি হয়েছে। জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি অনুযায়ী চলতি মাসের গ্যাস বরাদ্দের পরিমাণ শেষ হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। সরবরাহ শেষ হয়ে যাওয়ায় ১৮ থেকে ২০ জুলাইয়ের মধ্যে তিনটি স্টেশনেই গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন লিমিটেড৷

ফলে, মৌলভীবাজার জেলার ৯ টি সিএনজি পাম্পের মধ্যে ৪ টি বন্ধ হয়ে য়ায়। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন জেলার পরিবহন শ্রমিক ও যাত্রীরা। পাম্পের জন্য নির্ধারিত গ্যাস বরাদ্দ শেষ হওয়ায় তিনটি ও যান্ত্রিক ত্রুটির জন্য একটি সিএনজি পাম্প বন্ধ রয়েছে।

জেলায় মোট ৯টি সিএনজি পাম্পের মধ্যে ৪টি বন্ধ থাকায় চাপ বাড়ছে অন্যান্য সচল সিএনজি পাম্পগুলোতে। চালু থাকা সিএনজি পাম্পগুলোর সামনে তৈরি হচ্ছে যানবাহনের দীর্ঘ সারি।

মৌলভীবাজার শহরতলির ইসলামপুর হাজী ইকবাল সিএনজি ফিলিং স্টেশনে সরেজমিন সোমবার(২৫ জুলাই) দুপুরে গিয়ে দেখা যায়, সিএনজি ফিলিং স্টেশনটির সামন থেকে প্রধান সড়ক এবং মনু নদী সেচ প্রকল্পের পাকা সড়কে সারি বেঁধে অপেক্ষমাণ পাঁচ শতাধিক সিএনজি চালিত গাড়ি।

সেখানে কথা হয় সিএনজি চালিত অটোরিকশা চালক রাসেল মিয়ার সাথে। তিনি বলেন, ভোর চারটায় লাইনে এসে দাঁড়িয়ে ছিলাম আর এখন দুপুর ১ টায় গ্যাস পেয়েছি। বিরক্তি লাগলেও দাঁড়িয়ে থাকতে হয়েছে, কারণ গ্যাস ছাড়া তো আর গাড়ি চলবে না।

আরেক অটোরিকশা চালক নেওয়াজ মিয়া বলেন, ৭ ঘন্টা অপেক্ষা করেও গ্যাস না পাওয়াতে আমি বিরক্ত হয়ে চলে এসেছি। এভাবে রাত জেগে গ্যাসের জন্য অপেক্ষা করে দিনে আবার গাড়ি চালানো সম্ভব না।

অন্যদিকে যান্ত্রিক ত্রুটির কারণে জেলার সখিনা সিএনজি পাম্প বন্ধ হয়ে যাওয়ায় সংকট আরও তীব্র হয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT