1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি ইউএসএ ইনক-এর বনভোজন - মুক্তকথা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক

মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি ইউএসএ ইনক-এর বনভোজন

মোস্তাক আহমদ॥
  • প্রকাশকাল : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ১৫৪৩ পড়া হয়েছে
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো প্রবাসী মৌলভীবাজারবাসীগনের সংগঠন ‘মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি ইউএসএ ইনক-এর বনভোজন ও মিলন মেলা। গত রোববার ১১জুলাই ২০২১খৃঃ নিউইয়র্কের এস্টোরিয়া পার্কে এই মেলা ও বনভোজনের আয়োজন করা হয়।
মেলা ও ভোজনের সূচনায় বেলুন উড়িয়ে উদ্বোধনের জানান দেন কংগ্রেস উইমেন কেরালাইন মেলনি। আমন্ত্রিত অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট এসেম্বলীম্যান জহরান মাদামী, কুইন্স কাউন্টির জজ ডেমোক্রেট প্রাইমারীতে বিজয়ী এটর্নী সোমা সাঈদ, কুইন্স বরোর প্রেসিডেন্ট পদপ্রার্থী এলিজাবেথ ক্রাউলী, নিউইয়র্ক সিটির কাউন্সিল ডিস্ট্রিক্ট ২৬ থেকে প্রাইমারীতে বিজয়ী জুলী ওউন, কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নী অফিসের প্রতিনিধি জেকুলিন রোজাণ্ডো এবং কুইন্স টুগেদার সিইও জনাথান ফার্গাস।
বাংলাদেশী সম্প্রদায়ের নেতৃবৃন্দের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল, সাবেক এমপি সাপ্তাহিক ঠিকানার চেয়ারম্যান এম এ শাহীন, সাবেক উপজেলা চেয়ারমেন রফিক উদ্দীন চৌধুরী রাণা, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ স্টেট আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহীন আজমল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, কাজী কয়েস, জিল্লুর রহমান জিল্লু, ব্রিগেডিয়ার জেনারেল অবঃ কাওসার রশীদ চৌধুরী, বদরুল হোসেন খান, আহমদ জিল্লু, মোহাম্মদ আলী, মোহাম্মদ এন মজুমদার, সৈয়দ বসারত আলী, সাজ্জাদুর রহমান, এমাদ চৌধুরী, দেওয়ান শাহেদ চৌধুরী, নুরে আলম জিকু, আবু তাহের, নাহিদ আহমদ, সোহেল আহমদ।
বনভোজনে খেলা-ধূলার উদ্বোধন করেন- সাবেক জাতীয় ক্রীড়াবীদ দেওয়ান মোস্তাক রাজা। খেলা-ধূলা পরিচালনা করেন- লায়েকুল হাসান তরপদার, শাহীন হাসনাত, শাহীন আহমেদ ও আহমেদ কাওচার।
আরো উপস্থিত ছিলেন- সিলেট ওসমানী বিমান বন্দরের ম্যানেজার হাফিজ আহমদ, আশরাফ আহমদ ইকবাল, এনায়েত হোসেন জালাল।
মেলা ও বনভোজনের সূচনায় কিছু আলোচনা করা হয়। সেখানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তজমুল হোসেন এবং পরিচালনা করেন সম্পাদক মোহাম্মদ জাবেদ উদ্দীন।
এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT