1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মৌলভীবাজার প্রেসক্লাবের নির্বাচন ৩১ মার্চ  : ১৫ পদে প্রার্থী ২২ জন - মুক্তকথা
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি রাস ও নিঙোল চাকৌবা, খাসিয়া বর্ষবিদায়, শমশেরনগর বাজারে অগ্নিকান্ড। মণিপুরি মহা রাসলীলা উৎসবে মন্ত্রী নিতাই রায় চৌধুরী… সামাজিকভাবে নিষ্পত্তি করতে না পারলে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। লকডাউনের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল। শত প্রানের উচ্ছ্বাসে হয়ে গেলো লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’ হাইল হাওরে শিল্পায়নের অভিযোগ – জেলাপ্রশাসনের গণশুনানি খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা।

মৌলভীবাজার প্রেসক্লাবের নির্বাচন ৩১ মার্চ  : ১৫ পদে প্রার্থী ২২ জন

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮
  • ৭৮১ পড়া হয়েছে

মৌলভীবাজার অফিস।। আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হচ্ছে মৌলভীবাজার প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন । মোট ১৫টি পদে ২২ জন প্রার্থীর চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এতে সভাপতি পদে ২ জন, সহ সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ২জন, যুগ্ম সম্পাদক পদে ৪ জন ও কোষাধ্যক্ষ পদে আরো ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। একক প্রার্থী হিসেবে ৮ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। ১৫ মার্চ সন্ধ্যায় নির্বাচন কমিশনের আহ্বায়ক আব্দুল মছব্বির অ্যাডভোকেট বিভিন্ন পদে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করেছেন। সভাপতি পদে আবদুল হামিদ মাহবুব ও সরওয়ার আহমদ। সহ-সভাপতি পদে নুরুল ইসলাম শেফুল, সৈয়দ মহসীন পারভেজ, সৈয়দ হুমায়েদ আলী শাহীন ও অশোক কুমার দাশ। সাধারণ সম্পাদক পদে ফেরদৌস আহমদ ও সালেহ এলাহী কুটি। যুগ্ম-সম্পাদক পদে নজরুল ইসলাম মুহিব, নূরুল ইসলাম, এস এম মেহেদী হাসান ও শেখ সিরাজুল ইসলাম সিরাজ। কোষাধ্যক্ষ পদে শাহ অলিদুর রহমান ও পান্না দত্ত।
একক চুড়ান্ত বৈধ প্রার্থীরা হচ্ছেন প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মুজাহিদ আহমদ, দফতর সম্পাদক পদে পার্থ সারথী পাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ মাহবুবুর রহমান রাহেল।
কার্যকরী সদস্য পদে দেওয়ান মুক্তাদির গাজী, মোঃ আজাদুর রহমান, স,ই,সরকার জবলু, বকসী মিছবাহ্ উর রহমান, আফরোজ আহমদ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT