1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মৌলভীবাজার সরকারী কলেজ অডিটোরিয়ামের নাম ফলক ভেঙ্গে দেয়া হয়েছে - মুক্তকথা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

মৌলভীবাজার সরকারী কলেজ অডিটোরিয়ামের নাম ফলক ভেঙ্গে দেয়া হয়েছে

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯
  • ৪৮৬৫ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ।। ‘জয় বাংলা’ ধ্বনিতুলে শহীদ জিয়া অডিটোরিয়ামের নাম ফলক মুছে দিয়েছে মৌলভীবাজার সরকারি কলেজের কতিপয় ছাত্র। বৃহস্পতিবার দুপুরে এ নামফলক ভাঙ্গার এ ঘটনাটি ঘটে। অভিযোগ উঠেছে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের বিরুদ্ধে। অভিযোগে জানা যায়, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নেতাদের নেতৃত্বে অডিটোরিয়ামের দেয়ালে এস এস সিটের অক্ষর দিয়ে লেখা নাম ফলকটি প্রকাশ্যে ভাঙ্গা হয়।

ছাত্রলীগ নেতারা নাম ফলকটি মুছে দিয়ে এর নামকরণ করে মৌলভীবাজার সরকারি কলেজ অডিটোরিয়াম। এটি মুছে দেয়ার পর ছাত্রলীগ কর্মীরা আনন্দ মিছিল করে। এসময় তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, মৌলভীবাজারের মাটি ছাত্রলীগের ঘাটি এরকম বিভিন্ন ধরনের ধ্বনি তুলে।
নাম ফলকটি ভাঙ্গার সময় জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক সহ জেলা ও কলেজ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.মোঃ ফজলুল আলী বলেন, অডিটোরিয়ামের নাম ফলকটি কে বা কারা ভেঙ্গেছে আমি জানি না। বিষয়টি প্রশাসন অবগত আছে। আমরা ব্যবস্থা নেবো। সূত্র: গণমাধ্যম

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT