1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
"যে নাম কখনও যাবে না মুছে..." তিনিই শাহাবুদ্দীন বেলাল - মুক্তকথা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

“যে নাম কখনও যাবে না মুছে…” তিনিই শাহাবুদ্দীন বেলাল

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২০২০ পড়া হয়েছে

কাউন্সিলার শাহাব উদ্দীন আহমদ বেলাল সাংবাদিকতা রাজনীতি ও কমিউনিটি সেবার মাধ্যমে সকলের মন জয় করতে সক্ষম হয়েছিলেন

লন্ডন, মতিয়ার চৌধুরী: কাউন্সিলার শাহাব উদ্দীন আহমদ বেলাল ছিলেন একজন সাদামনের মানুষ। তিনি একাধারে সাংবাদিক, রাজনীতিক এবং একজন সৎ ন্যায়নিষ্ঠ কাউন্সিলার ছিলেন।  সাংবাদিকতা, রাজনীতি ও কমিউনিটি সেবার মাধ্যমে তিনি সকলের মন জয় করতে সক্ষম হয়েছিলেন। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এই মানুসটি কোনদিনই ধর্মান্ধতা ও উগ্রবাদের সাথে আপোষ করেননি। তার মৃত্যুতে লন্ডনের বাঙ্গালী জনগোষ্ঠী হারিয়েছে অতিআপনজনকে।

গেল ১৮ই ফেব্রুয়ারী সন্ধ্যায় ইষ্ট লন্ডনের খৃষ্টান ষ্ট্রীটের চিলড্রেন এডুকেশন সেন্টারে বিএএফ(বাংলাদেশী এক্টিভিষ্ট ফোরাম) আয়োজিত স্মরণ সভায় বক্তাগন এমন মন্তব্যই করেন। যুবলীগের প্রতিষ্ঠাতা সেক্রেটারী, বাংলাদেশ জার্নালিষ্ট এসোসিয়েশনের ফাউন্ডার প্রেসিডেন্ট, লন্ডন বাংলা প্রেসক্লাব সহ একাধিক সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তার প্রতিষ্ঠিত অনলাইন ‘প্রবাসে বাংলাদেশ’ এর মাধ্যমে আমাদের কমিউনিটির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেছেন। তার নামে টাওয়ার হেমলেটস এলাকায় একটি স্থাপনার নাম করনের দাবী জানান বক্তাগন।
মিঃ হাবিব আলী মাখনের সভাপতিত্বে ও আব্দুল মালিক খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত সিলেট জেলা আওয়ামীলীগের সেক্রেটারী ও সিলেট-২ আসনের সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন সহযোদ্ধা সাবেক কাউন্সিলার নুরুদ্দীন আহমদ।
শাহাব উদ্দীন আহমদ বেলালের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলার রাজনীতিবিদ রাজন উদ্দীন জালাল, সাবেক কাউন্সিল লিডার হেলাল উদ্দীন আব্বাস, টাওয়ার হেমলেটস কাউন্সিলের সাবেক স্পীকার কাউন্সিলার আব্দুল মুকিত চুনু এমবিই, সাবেক কাউন্সিলার ফানু মিয়া, সাবেক মেয়র আবুল আসাদ, সাবেক স্পীকার কাউন্সিলার খালিস উদ্দীন, সাবেক কাউন্সিলার আব্দুস শুকুর, সাবেক মেয়র ছয়ফুল আলম, সাবেক মেয়র দরছ উল্লাহ, সাবেক মেয়র সেলিম উল্লাহ, সাবেক কাউন্সিলার সৈয়দ মিজান, চুনু মিয়া, শেখ মোহাম্মদ নূর, মোহাম্মদ সিরাজ জোয়ারদার, বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের লন্ডন শাখার সভাপতি বাতিরুল হক সরদার, লোকমান উদ্দীন আহমদ, বশির উদ্দীন, সাংস্কৃতিক কর্মী মোস্তফা কামাল মিলন, আলতাফ হোসেন আলতা, যুক্তরাজ্য যুবলীগের যুগ্মসম্পাদক জামাল খান, রাজনীতিবিদ গয়াছুর রহমান গয়াছ, সাংবাদিক আনসার আহমদ উল্লাহ, সাংবাদিক মতিয়ার চৌধুরী, সাবেক কাউন্সিলার বদরুল আলম, সাংবাদিক সরওয়ার হোসেন, সাবেক কাউন্সিলার মতিনুজ্জামান, লুৎফুর রহমান সায়াদ প্রমুখ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT