1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
রিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার - মুক্তকথা
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি রাস ও নিঙোল চাকৌবা, খাসিয়া বর্ষবিদায়, শমশেরনগর বাজারে অগ্নিকান্ড। মণিপুরি মহা রাসলীলা উৎসবে মন্ত্রী নিতাই রায় চৌধুরী… সামাজিকভাবে নিষ্পত্তি করতে না পারলে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। লকডাউনের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল। শত প্রানের উচ্ছ্বাসে হয়ে গেলো লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’ হাইল হাওরে শিল্পায়নের অভিযোগ – জেলাপ্রশাসনের গণশুনানি খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা।

রিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশকাল : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ২১৩৩ পড়া হয়েছে

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সাহাব উদ্দিন(৩৫) নামে এক রিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার(২৭ মে) দুপুরে উপজেলার হাজীনগর চা বাগান এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সাহাব উদ্দিন কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিংগাজিয়া চা বাগান এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বিনয় ভূষন রায়।

তিনি জানান, শনিবার সকালে হাজীনগর চা বাগান এলাকায় সাহাব উদ্দিনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ওসি জানান, শুক্রবার রাতে কুলাউড়া উপজেলাধীন ব্রাহ্মণবাজার থেকে সাহাব উদ্দিনকে যাত্রীবেশে ছিনতাইকারীরা হাজীনগর চা বাগানে এনে হত্যা করে তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT