1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
লণ্ডনে আলতাব আলী দিবস পালিত এবং নির্বাচনে প্রার্থিতা বাতিলের প্রতিবাদে লন্ডনে সংবাদ সম্মেলন - মুক্তকথা
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

লণ্ডনে আলতাব আলী দিবস পালিত এবং নির্বাচনে প্রার্থিতা বাতিলের প্রতিবাদে লন্ডনে সংবাদ সম্মেলন

আনসার আহমেদ উল্লাহ ও মতিয়ার চৌধুরী।
  • প্রকাশকাল : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৯ পড়া হয়েছে

আলতাব আলী দিবসে হোয়াইটচ্যাপেলে স্মরণসভা,
শ্রদ্ধাঞ্জলি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

গত সোমবার ৪ মে ২০২৬ তারিখে আলতাব আলী দিবস উপলক্ষে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলে এক আবেগঘন স্মরণসভা ও সংহতি কর্মসূচির আয়োজন করা হয়। এতে কমিউনিটি নেতৃবৃন্দ, সংগঠক, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সন্ধ্যা ৬টায় হোয়াইটচ্যাপেল রোডের আলতাব আলী অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আনুষ্ঠানিক স্মরণসভা শুরু হয়। অনুষ্ঠানে আলতাব আলী এবং বর্ণবাদ ও ঘৃণাজনিত সহিংসতার শিকার সকল মানুষের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও ফুল প্রদান করা হয়। স্থানীয় বিভিন্ন সংগঠন, বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ এতে অংশ নেন।

অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হয়। রোহান রায়ের পরিবেশনায় এক হৃদয়স্পর্শী বেহালা সংগীত পরিবেশিত হয়। কাউন্সিলের পক্ষে জহুর আলী ও কাজী রুকসানা বেগম অনুষ্টান পরিচালনা করেন।

অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে বক্তব্য ও শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। বক্তাদের মধ্যে ছিলেন, ডেভিড জয়েস, কর্পোরেট ডিরেক্টর, হাউজিং রিজেনারেশন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, রাজু বৈদ্যানাথন ও ক্লেয়ার মারফি, আলতাব আলী ফাউন্ডেশন, কে এম আবু তাহের চৌধুরী, নাসরিন খান ও মোহাম্মদ রফিক উল্লাহ, আলতাব আলী ট্রাস্ট, ড. আন্না লিভিংস্টোন ও কামবিজ বুমলা, টাওয়ার হ্যামলেটস স্ট্যান্ড আপ টু রেসিজম, ডেভিড রোজেনবার্গ, জিউইশ সোশ্যালিস্ট গ্রুপ ও সুফিয়া আলম, টাওয়ার হ্যামলেটস ইন্টারফেইথ ফোরাম। পরে ব্র্যাডি আর্টস সেন্টারে যান, যেখানে প্রদর্শনী, নাট্য পরিবেশনা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে তাসনিম সিদ্দিকা আমিনের ‘শি ওয়াজ দেয়ার ’ নাট্য পরিবেশনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লন্ডন মেট্রোপলিটান ইউনিভার্সিটির ড. ক্লেলিয়া ক্লিনি। এতে অংশ নেন তাসনিম সিদ্দিকা আমিন, ইউনিভার্সিটি অফ ডার্বির ড. জুলিয়া গিজে, পরিচালক এলসি ফ্রাঙ্গিউ, ব্রিক লেনের বাসিন্দা পারুল হুসেইন এবং স্বাধীনতা ট্রাস্টের জুলি বেগম।

অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ফিন ব্লিথের ‘হেয়ার টু স্টে, হেয়ার টু ফাইট ’ চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে, যা বর্ণবাদের বিরুদ্ধে ঐক্য এবং সম্মিলিত প্রতিরোধের গুরুত্বকে আরও জোরালোভাবে তুলে ধরে।

সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির গঠনতন্ত্র মোতাবেক এডহক কমিটির কোন বিধান নেই।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে
প্রার্থিতা বাতিলের প্রতিবাদে লন্ডনে সংবাদ সম্মেলন

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে এডহক কমিটি কর্তৃক কোন ধরনের কারণ ছাড়াই প্রার্থিদের প্রার্থিতা বাতিল করার প্রতিবাদে লন্ডনে সংবাদ সম্মেলন করেছে যুক্তরাজ্যস্থ বাংলাদেশী আইনজীবিরা।

গত বুধবার ২৯ এপ্রিল ২০২৬ লন্ডন সময় দুপুর এক ঘটিকায় পূর্বলন্ডনে লন্ডনবাংলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্রিটেনে বসবাসরত বাংলাদেশী আইনজীবিরা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, এই উদ্বেগ এবং ক্ষোভ এর কারণ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার জবরদখলকারী অবৈধ এডহক কমিটি তাদের স্বৈরাচারী ও প্রহসনমূলক ক্ষমতা অপব্যাবহার করে বৈধ এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল প্রার্থীদের মনোনয়ন বাতিল করেছে যেটা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন, অগণতান্ত্রিক এবং অসংবিধানিক।

আইনজীবিরা অভিযোগ করে বলেন আগামী ১৩ ও ১৪ মে ২০২৬ তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশগ্রহণের জন্য আগ্রহী প্রার্থীরা  পূরণ করেন এবং প্রস্তাবক ও সমর্থকদের স্বাক্ষরসহ নির্ধারিত নিয়মে জমা দেন। দুঃখজনক হলেও সত্যি যে ২৮ এপ্রিল ২০২৬ মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে সংশ্লিষ্ট প্রার্থী, প্রস্তাবক ও সমর্থকরা উপস্থিত থাকা সত্ত্বেও নির্বাচন সাব-কমিটির আহ্বায়ক ও সদস্যবৃন্দ কোনো আইনসঙ্গত বা গ্রহণযোগ্য কারণ ছাড়াই একে একে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল প্রার্থীর প্রার্থিতা অবৈধ ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে আইনজীবরা বলেন আমরা স্পষ্টভাবে বলতে চাই—সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন সাব-কমিটির ক্ষমতা সীমিত। তাদের দায়িত্ব কেবলমাত্র প্রার্থীদের প্রাথমিক যোগ্যতা যাচাই করা। যেমন— প্রার্থী বৈধ সদস্য কিনা, কোনো আর্থিক দায়বদ্ধতা আছে কিনা, প্রস্তাবক ও সমর্থকরা নিয়ম অনুযায়ী আছেন কিনা এই শর্তগুলো পূরণ করা হলে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার কোনো এখতিয়ার তাদের নেই। কিন্তু বাস্তবে যা ঘটেছে তা গঠনতন্ত্র ও বিধিমালার পরিপন্থী। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে এবং নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের সঙ্গে সংশ্লিষ্ট প্রার্থীদের বৈধ ঘোষণা করা হয়েছে। আমরা এই কর্মকান্ডকে স্পষ্টভাবে বেআইনি, অগণতান্ত্রিক এবং নজিরবিহীন বলে মনে করি। এই এডহক কমিটি কর্তৃক নজিরবিহীন ও প্রহসনমুলুক নির্বাচন সুপ্রিম কোর্ট এর ৭৭ বছরের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে।

জোর দাবি জানিয়ে তারা বলেন,  অবিলম্বে বাতিলকৃত সকল প্রার্থীর প্রার্থিতা পুনর্বহাল করতে হবে এবং একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার, আইনের শাসন এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার স্বার্থে আমরা আমাদের এই অবস্থান দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করছি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যারিস্টার মনিরুল ইসলাম , সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবি ও সাবেক সাধারন সম্পাদক ব্যারিষ্টার .স.ম.রেজাউল করিম। এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সঞ্জয় রায়, ব্যারিস্টার সৈয়দ আলী জিরু, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিল্টন, ব্যারিস্টার এন্ড সলিসিটার জিন্নাত আলী, ব্যারিস্টার এন্ড সলিসিটার কামাল হোসাইন, ব্যারিস্টার দুলাল মিয়া, ব্যারিস্টার আল আমিন, ব্যারিস্টার আশরাফ চৌধুরী, সলিসিটার শহিদুল ইসলাম, জনাব সিরাজুল ইসলাম, ব্যারিস্টার এন্ড সলিসিটার সুমন মিয়া, ব্যারিস্টার নাজমুল ইসলাম, অ্যাডভোকেট আল আমিন, ব্যারিস্টার মাসুদ আক্তার, সলিসিটার জাহাঙ্গীর আলম, ড. আনিসুর রহমান আনিছ, ব্যারিস্টার তৌহিদুল ইসলাম, জনাব নাইমুল হোসাইন, অ্যাডভোকেট ইমরান হোসাইন , ব্যারিস্টার আশরাফ চৌধুরীসহ অর্ধশতাধিক বাংলাদেশী আইনজীবী।

সাংবাদিকদের কতিপয় প্রশ্নের জবাবে আইনজীবি স.ম. রেজাউল করীম বলেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির গঠনতন্ত্র মোতাবেক এডহক কমিটির কোন বিধান নেই। ২০২৪ সালে পটপরিবর্তননের পর নির্বাচিত কমিটি বাতিল করে বেআিইনীভাবে এই এডহক কমিটি গঠন করা হয়। যাকে এই কমিটির প্রধান করা হয় মিফতাউল ইসলাম চৌধুরী তিনি নিজেও একজন আইনজীবি এবং ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি বার কাউন্সিল নির্বাচনে কয়েকবার প্রতিদ্বন্ধীতা করে কোন সময়ই পাশ করতে পারেনানি। ব্যারিস্টার মনিরুল ইসলাম বলেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আইনজীবিদের নির্বাচন থেকে দূরে রাখতে পরিকল্পিত ভাবে এই উদ্যোগ নেয়া হয়। আমরা প্রবাসী বাংলাদেশী এবং বিশ্ববাসীকে জানাতেই আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT