1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
লাউয়া ছড়া ডাকাতি, আরো এক গ্রেপ্তার - মুক্তকথা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী।

লাউয়া ছড়া ডাকাতি, আরো এক গ্রেপ্তার

প্রনীত দেবনাথ
  • প্রকাশকাল : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৩৩৭ পড়া হয়েছে

লাউয়াছড়ায় ডাকাতির ঘটনায় আরও একজন গ্রেফতার


 

মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানে সংগঠিত ডাকাতির ঘটনায় জড়িত সবুজ মিয়া (৪৭) নামে আন্তঃজেলা ডাকাত চক্রের আরও এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এখন পর্যন্ত এঘটনায় মোট গ্রেফতার ৪। এ ছাড়াও সবুজ মিয়ার হেফাজত থেকে লুটকরা নগদ ১২ হাজার ১৮০ টাকা উদ্ধার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা অনিক রঞ্জন দাসের নেতৃত্বে ৫ জুন রাতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পান্ডারাইল এলাকায় অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকে সবুজ মিয়াকে গ্রেফতার করা হয়।

সবুজ মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪ টি ডাকাতি মামলার তথ্য পাওয়া গেছে। বিশেষ করে ২০২২ সালে কমলগঞ্জের লাউয়াছড়া এলাকায় সংগঠিত একটি ডাকাতির ঘটনায় তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয় এবং সেই মামলায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও প্রদান করেছিল।

উল্লেখ্য, গত ৩১ মে রাতে কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগান সংলগ্ন বাঘরাবাড়ি এলাকায় ১০/১৫ জনের একটি ডাকাত দল রাস্তায় গাছ ফেলে বিভিন্ন গাড়ি থামিয়ে যাত্রী ও চালকদের মারধর করে লুটপাট করে।

মামলা রুজুর পর এই ঘটনায় এর আগে ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার এবং লুট করা ৭টি মোবাইল এবং ডাকাতি কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোঃ মাহফুজুল কবির জানান, ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। বাকি আসামিদের গ্রেফতারে কমলগঞ্জ থানা পুলিশ কাজ করে যাচ্ছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT