1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপলের লাল সংকেত - মুক্তকথা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১

শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপলের লাল সংকেত

বিশেষ সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৪২২ পড়া হয়েছে

শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে
লাল সংকেত ঘোষণা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। অবশ্য কবে রেড অ্যালার্ট জারি করা হয়েছে তা জানাননি আসিফ নজরুল।

ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেশ কয়েকটি মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারে এরই মধ্যে পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।

শেখ হাসিনাকে দিল্লি থেকে ফেরাতে ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে চিঠির উত্তর এখনও আসেনি। অবশ্য ভারতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন, শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত।

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না দেয়, তাহলে প্রত্যর্পন চুক্তির পুরোপুরি লঙ্ঘন হবে। এ বিষয়ে প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে যাবে বাংলাদেশ।

এদিকে, হাসিনাকে নিয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে লোকমুখে এমন কথা শুনা যায় যে,  বাংলাদেশে যেহেতু ফাঁসীর আইন কার্যকর রয়েছে অতএব শেখ হাসিনাকে কোনভাবেই ভারত ফাঁসীর মুখে ছেড়ে দেবে না।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT