1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সংবাদ সম্মেলনে অভিযোগ, নিরীহ গাড়ী চালককে মাদক ব্যবসায়ী সাজিয়ে আটক - মুক্তকথা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

সংবাদ সম্মেলনে অভিযোগ, নিরীহ গাড়ী চালককে মাদক ব্যবসায়ী সাজিয়ে আটক

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭
  • ৭৮৭ পড়া হয়েছে

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল।। শ্রীমঙ্গলে পল্লী বিদ্যুতের লোক পরিচয় দিয়ে ঘরে ঢুকে সবাইকে জিম্মি করে লক্ষাধিক টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং পরিবারের এক সদস্যকে মাদক ব্যবসায়ী সাজিয়ে আটক করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে একটি পরিবার। এ ঘটনায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রোববার বিকালে ৫টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মাদক মামলায় আটক মোঃ মনির হোসেনের স্ত্রী সেলিনা আক্তার।
সংবাদ সম্মেলনে সদর ইউনিয়নের সুইনগড় এলাকার মোঃ মনির হোসেনের স্ত্রী সেলিনা আক্তার, লিখিত অভিযোগ করে বলেন, তার স্বামী একজন নিরীহ পরিবহন শ্রমিক। তিনি গাড়ী চালিয়ে অভাব অনটন নিয়ে কোন মতে জীবন যাপন করেন। শনিবার বিকাল সাড়ে ৪টায় শ্রীমঙ্গলে পল্লী বিদ্যুতের লোক পরিচয় দিয়ে ঘরে ঢুকে সবাইকে জিম্মি করে নিয়ে তাদের সবার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। ঘরে মাদক আছে বলে তল্লাশি চালায় ও মালামাল তছনছ করে। এ সময় ঘরে রক্ষিত আশা সমিতি থেকে উত্তোলিত আশি হাজার টাকা ও বাচ্ছাদের প্লাস্টিকের ব্যাংক থেকে আনুমানিক বিশ হাজার টাকা নিয়ে যায় ও আমার স্বামীকে মারধর করে। এক পর্যায়ে ঘরের পাশে কংক্রিটের নীচে মাদক পাওয়া গেছে বলে তারা জানায়।
সেলিনা বেগম দাবী করেন তার স্বামী মনির হোসেন একজন সহজ সরল পরিবহন শ্রমিক। তিনি কোন অবস্থায়ই মাদক ব্যবসার সাথে জড়িত নন। তাছাড়া তার বিরুদ্ধে সামান্যতম অভিযোগ শ্রীমঙ্গল থানায় নেই। অথচ রাতে জানতে পারেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের লোকজন মাদক আইনে মামলা দিয়ে তাকে শ্রীমঙ্গল থানা হাজতে প্রেরন করে। যা কাল্পনিক ও সাজানো নাটক। আমি মিথ্যা মামলা থেকে আমার স্বামীর মুক্তির দাবী জানাচ্ছি।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন জানান, সংবাদ সম্মেলনে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং তিনি আরো জানান আটক মনির হোসেন একজন মাদক ব্যবসায়ী।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT