1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সমাজসেবী রাজনীতিক মাসুক মিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ - মুক্তকথা
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিপুরি রাস ও নিঙোল চাকৌবা, খাসিয়া বর্ষবিদায়, শমশেরনগর বাজারে অগ্নিকান্ড। মণিপুরি মহা রাসলীলা উৎসবে মন্ত্রী নিতাই রায় চৌধুরী… সামাজিকভাবে নিষ্পত্তি করতে না পারলে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। লকডাউনের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল। শত প্রানের উচ্ছ্বাসে হয়ে গেলো লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’ হাইল হাওরে শিল্পায়নের অভিযোগ – জেলাপ্রশাসনের গণশুনানি খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা।

সমাজসেবী রাজনীতিক মাসুক মিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ

বিশেষ প্রতিনিধি॥
  • প্রকাশকাল : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৯৩৪ পড়া হয়েছে

পূর্বপাকিস্তান ছাত্রইউনিয়ন পরবর্তীতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, মৌলভীবাজার মহকুমা শাখার ওই সময়ের শক্তিমান নেতা রাজনীতিক মোঃ মাসুক মিয়া গত কাল ২৮ডিসেম্বর বুধবার, রাত ২-১০মিনিটের সময় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তার জানাজার নামাজ ২৯ ডিসেম্বর বিকাল ৪-৩০ মিনিটের সময় মৌলভীবাজার টাউন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। 

মৌলভীবাজার শহরের পশ্চিম বড়হাট নিবাসী, বর্তমানে সার্কিট হাউস এলাকার বাসিন্দা, এডভোকেট সামছুন্নাহার বেগমের স্বামী ও বর্তমান মৌলভীবাজার শহরের প্রবীন শালিস বিচারক সমাজসেবী প্রয়াত মাসুক মিয়া ১৯৭০ সালে মৌলভীবাজার মহাবিদ্যালয় ছাত্র সংসদে ছাত্র মিলনায়তন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এ সময় মহাবিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনে সংসদ তালিকার পুরোটাই নির্বাচিত হয়েছিল ছাত্র ইউনিয়নের পক্ষের ছাত্র-ছাত্রীগন। তার মৃত্যুতে মৌলভীবাজার হারালো একজন পরীক্ষিত সমাজকর্মী রাজনীতিককে। এ ক্ষতি কোনদিনই পূরণ হবার নয়। 

মাসুক মিয়া স্বাধীনতা পূর্ব ও পরবর্তী সময়ে ছাত্রইউনিয়নের একজন সাহসী লড়াকু সংগঠক ও নেতা হিসেবে শক্তিশালী ভূমিকা পালন করেন। তাঁর মৃত্যুতে আমরা মুক্তকথা পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, সহযোদ্ধাদের প্রতি জানাচ্ছি আমাদের গভীর শোক ও সমবেদনা। অজানা অনন্তের পথে তাঁর এ যাত্রা ফুলে ফুলে ভরে উঠুক, হোক চির শান্তিময়।

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT