1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
‘সম্মেলনের সাজসজ্জার অর্থ কোথায় পাও’ - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

‘সম্মেলনের সাজসজ্জার অর্থ কোথায় পাও’

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬
  • ১০৭৭ পড়া হয়েছে

1471505007মুক্তকথা: শনিবার, ২২শে অক্টোবর ২০১৬।। আওয়ামী লীগের এবারের সম্মেলনে সাজসজ্জায় যে অর্থ ব্যয় হচ্ছে, তার উৎস জানতে চেয়েছেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে এতো সাজসজ্জার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। দলের ২০তম সম্মেলনের ‘মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটি’র নেতারা শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় গণভবনে সাক্ষাৎ করতে গেলে এসব প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। সংবাদটি পরিবেশন করেছে অনলাইন বাংলা ট্রিবিউন।

আগামি ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম সম্মেলন। এ উপলক্ষে মঞ্চ ও সাজসজ্জার অগ্রগতি জানাতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সংশ্লিষ্ট উপ-কমিটির সদস্যরা। এর মধ্যে তিনজন সদস্য ও দলের কেন্দ্রীয় নেতা বাংলা ট্রিবিউনকে জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন, ‘সাজসজ্জার এতো টাকা কোথায় পাও, কোথা থেকে আসবে।’ তিনি আরও বলেন, ‘এতো সাজসজ্জা কেন?’ তখন সাজসজ্জা উপ-কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘না নেত্রী, খরচ বেশি নয়; অল্প।’ এসময় প্রধানমন্ত্রী পাল্টা বলেন, ‘এ জন্য আমি আগেই বলেছি, চাঁদাবাজি করা যাবে না। খরচ হবে দলীয় তহবিল থেকে।’ এরপর প্রস্তুতির কথা অবহিত করতে গেলে প্রধানমন্ত্রী আবার বলেন, ‘দূরো, রাখো তো, কিসের মধ্যে কী?’

সাক্ষাৎকালে অন্যান্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, কেন্দ্রীয় কমিটির সদস্য মির্জা আজম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT