1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সরকারি পাকা রাস্তা নির্মাণ কাজে ফিনলে চা কোম্পানির বাধা প্রদানের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন - মুক্তকথা
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি রাস ও নিঙোল চাকৌবা, খাসিয়া বর্ষবিদায়, শমশেরনগর বাজারে অগ্নিকান্ড। মণিপুরি মহা রাসলীলা উৎসবে মন্ত্রী নিতাই রায় চৌধুরী… সামাজিকভাবে নিষ্পত্তি করতে না পারলে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। লকডাউনের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল। শত প্রানের উচ্ছ্বাসে হয়ে গেলো লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’ হাইল হাওরে শিল্পায়নের অভিযোগ – জেলাপ্রশাসনের গণশুনানি খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা।

সরকারি পাকা রাস্তা নির্মাণ কাজে ফিনলে চা কোম্পানির বাধা প্রদানের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল প্রতিনিধি
  • প্রকাশকাল : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৩০৫৫ পড়া হয়েছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি পাকা রাস্তা নির্মাণ কাজে ফিনলে চা কোম্পানি কর্তৃক বাধা প্রদানের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে চা শ্রমিকরা। মঙ্গলবার(১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় ফিনলের ভাড়াউড়া চা বাগানের নাট মন্দিরের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন স্থানীয় কয়েকশো নারী-পুরুষ চা শ্রমিক। বিক্ষোভ সমাবেশে তারা অভিযোগ করেন চা শ্রমিকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সরকার এই পাকা রাস্তার কাজ শুরু করেছে। চা বাগানের ভিতর দিয়ে ভুরভুরিয়া-কলাপুর রাস্তাটি নির্মাণ করে দেওয়ার দীর্ঘদিনের দাবি ছিল এই অঞ্চলের চা শ্রমিকদের।
তারা আরো বলেন রাস্তাটি নির্মাণ করা হলে ১০ থেকে ১২ টি চা বাগানের শ্রমিকদের জীবনমান উন্নয়নের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হবে। রাস্তাটি নির্মাণ হলে চা শ্রমিক সন্তানদের স্কুল-কলেজে যাতায়াতের সুবিধা হবে। তারা খুব সহজে ডেলিভারি রোগী সহ সব ধরনের রোগী নিয়ে চিকিৎসা নিতে দ্রুত ডাক্তারের কাছে যেতে পারবে।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে রাস্তার ভাঙ্গাচুরা অবস্থা। বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত। এ অবস্থায় ডেলিভারি রোগী মেডিকেলে নিয়ে যাওয়ার পথে অনেক সময় জীবননাশের অবস্থায় পড়ে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT