1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সরকারী কলেজের শিক্ষার্থী ‌সুমন হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন - মুক্তকথা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ

সরকারী কলেজের শিক্ষার্থী ‌সুমন হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ২৭ মার্চ, ২০১৯
  • ৭১১ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদ।। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ঘোরী মো. ওয়াসিম ও অটোরিকশার ধাক্কায় মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী সুমন মিয়া হত্যার প্রতিবাদে ও ঘাতক পরিবহণ শ্রমিকদের শাস্তির দাবিতে মৌলভীবাজার প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার, ২৭ মার্চ, সকালে যাত্রী অধিকার আন্দোলন মৌলভীবাজার শাখার প্রধান সমন্বয়ক আশরাফ আলীর সভাপতিত্বে ও সমন্বয়ক আব্দুল কালামের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শেখ বুরহান উদ্দিন(র.), ইসলামী সোসাইটির চেয়ারম্যান এম মুহিবুর রহমান, মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী মোস্তাকিন মিয়া, তাহমীনা আক্তার, বাবুল আহমদ, আব্দুস সামাদ আজাদ, শাহ ওমর আলী, মুহিবুর রহমান, চৌধুরী মো. মেরাজ, আবদাল হোসেন, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ অপু প্রমুখ। এসময় আরোও বক্তব্য রাখেন কমলগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী সুমন মিয়ার পিতা মো: আলাউদ্দিন বাবুল ও বড় বোন রিমা আক্তার।মানববন্ধনে বক্তারা বলেন, বাস থেকে ফেলে যেভাবে ওয়াসিমকে হত্যা করা হয়েছে সেটি ন্যক্কার জনক। আর কোন মায়ের বুক এভাবে খালি হোক আমরা চাই না। এবং দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যাতে ভবিষ্যতে এরকম ঘটনা কেউ ঘটানোর সাহস না পায়।বক্তারা আরোও বলেন, আমরা চাই পরিবহন সেক্টরে শূংখলা ফিরে আসুক। পরিবহণ হোক জন বান্ধব। সড়ক হোক নিরাপদ সকলের জন্য। মানববন্ধনে যাত্রী অধিকার আন্দোলন মৌলভীবাজার শাখার প্রধান সমন্বয়ক আশরাফ আলী।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT