1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সাংবাদিক ও আইনজীবীদের উপর পুলিশী হামালার প্রতিবাদে - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

সাংবাদিক ও আইনজীবীদের উপর পুলিশী হামালার প্রতিবাদে

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ৯৮৪ পড়া হয়েছে

মৌলভীবাজারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ

বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের একতরফা নির্বাচনকে(গত ১৫-১৬ মার্চ) কেন্দ্র করে সাংবাদিক ও আইনজীবীদের উপর পুলিশী হামালার প্রতিবাদ ও গ্রহনযোগ্য নির্বাচন কমিশন গঠনপূর্বক পুনঃ নির্বাচনের দাবীতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মৌলভীবাজার জেলা ইউনিট।

বিগত রোববার দুপুর ২ টায় মৌলভীবাজার জেলা ইউনিটের সভাপতি এড. মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক বকসী জোবায়ের আহমেদ এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির ১নং বার ভবন প্রাঙ্গন থেকে শুরু হয়ে প্রেসক্লাবের সম্মুখে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মৌলভীবাজার ইউনিটের সাংগঠনিক সম্পাদক এড. তোফায়েল আহমেদ, সহ সভাপতি এড. গোবিন্দ মোহন পাল, সহ সভাপতি এড. আব্দুল আহাদ, দপ্তর সম্পাদক এড. নিয়ামুল হক, কোষাধক্ষ এড. সাকির আহমেদ, কমিটির সদস্য এড. দেলোয়ার হোসেন, এড. বিল্লাল হোসেন, এড. তোফাজ্জল হোসেন টিটু, এড. সুবিনা আক্তার, এড. আলমগীর হোসেন, এড. ইজাজুল ইসলাম তানভীর, এড. সাইদ আহমেদ আদনান, এড. সৈয়দ জাবেদ আলী নাইম প্রমুখ।

বিক্ষোভ সমাবেশ থেকে প্রহসনের নির্বাচন বাতিল পুর্বক পুনঃ নির্বাচনের দাবী এবং আইনজীবীসহ সাংবাদিকের উপর পুলিশী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT