1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সিরিয়ার পর এবার আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য তুলে আনার সিদ্ধান্ত - মুক্তকথা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি।

সিরিয়ার পর এবার আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য তুলে আনার সিদ্ধান্ত

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮
  • ৮৮৩ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ।। সিরিয়ার পর এবার আফগানিস্তান থেকে ৭ হাজার মার্কিন সৈন্য শেষবারের মত তুলে আনা হবে। ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে বলে রয়টার্সসহ দুনিয়ার সেরা সেরা সংবাদমাধ্যমে খবর এসেছে। সংবাদমাধ্যমের এসব খবরে জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান থেকে উল্লেখযোগ্য সংখ্যক সৈন্য প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সিরিয়া থেকে সৈন্য তুলে নেয়ার ঘোষণা দেয়ার একদিন পর তিনি এ সিদ্ধান্ত নিলেন। বৃহস্পতিবার এক মার্কিন কর্মকর্তা সংবাদমাধ্যমকে এমন কথা জানান।
ওই কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, সন্ত্রাস দমন অভিযানে আফগান বাহিনীকে সহযোগিতা করতে ন্যাটো মিশনের পাশাপাশি বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় ১৪ হাজার সৈন্য আফগানিস্তানে কাজ করছে। ট্রাম্প মঙ্গলবার এই সিদ্ধান্ত নেন বলে গণমাধ্যমগুলো লিখেছে। তারা আরো লিখেছে যে, তালেবানের সাথে শান্তি চুক্তির জন্য মার্কিন চাপের অংশ হিসেবে এসব সৈন্য প্রত্যাহার করে নেয়া হচ্ছে।
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে সব মার্কিন সৈন্য তুলে নেয়ার নির্দেশ দেয়ার এবং আফগানিস্তান থেকে উল্লেখযোগ্য সংখ্যক সৈন্য প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেয়ার পর দেশ-বিদেশে সমালোচনার ঝড় ওঠায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস গত বৃহস্পতিবার পদত্যাগ করেন।
সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার করে নেয়ার ব্যাপারে ট্রাম্প বলেন, সিরিয়ায় আইএসআইএস গ্রুপ পরাজিত হয়েছে। অতএব সেখানে মার্কিন সৈন্য রাখার আর কোন প্রয়োজন নেই।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT