1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সিলেটে বন্যার্তদের পাশে হোপ ফাউন্ডেশন - মুক্তকথা
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

সিলেটে বন্যার্তদের পাশে হোপ ফাউন্ডেশন

কমলগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশকাল : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৭১৬ পড়া হয়েছে

 

কমলগঞ্জ, ২৯ জুন ২০২২

সিলেটে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে টানা ১০দিন ধরে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে হোপ ফাউন্ডেশন কক্সবাজার, বাংলাদেশ। গত ২০ জুন থেকে সিলেটের বন্যা কবলিত বিভিন্ন উপজেলায় খাবার বিতরণ, চিকিৎসা সেবা, বিনামূল্যে ঔষধ বিতরণসহ প্রায় ১০ হাজার মানুষকে সেবা প্রদান করা হয়েছে।


হোপ ফাউন্ডশনের প্রতিষ্ঠাতা ডা. ইফতেকার মাহমুদের নির্দেশনায় সিলেটে এ কার্যক্রম পরিচালনা করছেন প্রকল্প ব্যবস্থাপক রুহুল আমিন, ‘হোপ’এর জরুরী সেবা দান দলের দলপতি মুহিবুল ইসলাম মিছবা, ডাঃ তানবিন হাসান জিসান, ডাঃ মোঃ ফয়সল, মেডিকেল সহকারী শাহীন আলম, মোহাম্মদ মিঠুন, ‘ফিজিওথেরাপিস্ট’ সরোয়ার কামাল প্রমুখ।

সার্বিক বিষয়ে হোপ ইমার্জেন্সি রেসপন্স টিমের টিম লিডার মুহিবুল ইসলাম মিছবা বলেন, সিলেটের বন্যা স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা গত ১০ দিন থেকে ১৪ সদস্যের টিম নিয়ে বন্যার্তদের সহযোগিতায় কাজ করছি।
উল্লেখ্য, গত ২০ জুন থেকে সিলেটের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় হোপ ফাউন্ডেশন প্রায় ১০ হাজার মানুষকে খাদ্য, চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ প্রদান করেছে।
 

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT