1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সীতাকুণ্ড কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে দমকল কর্মীসহ প্রায় ৪০ জন নিহত - মুক্তকথা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

সীতাকুণ্ড কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে দমকল কর্মীসহ প্রায় ৪০ জন নিহত

সংবাদ মাধ্যম থেকে সংগৃহীত
  • প্রকাশকাল : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৮০৭ পড়া হয়েছে
রোববার ৫ জুন ২০২২

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত ৩৯জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামীম আহসানের নামোল্লেখ করে বিবিসি বাংলা সহ প্রায় সকল সংবাদ মাধ্যমেই এ খবর আজ প্রকাশিত হয়েছে। অন্য কিছু সংবাদ মাধ্যম ৪০জনের মৃত্যুর খবর দিয়েছে।

তিনি আরো জানিয়েছেন, সেখানে এখনো পর্যন্ত এই ঘটনায় অগ্নিদগ্ধ ১০২ জনকে ভর্তি করা হয়েছে। যাদের মধ্যে ৪ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

অগ্নিকাণ্ড: নিহতদের ২ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে শ্রম মন্ত্রণালয়

সীতাকুণ্ডের এই বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যেসব শ্রমিক নিহত হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ টাকা এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ৫০ হাজার টাকা করে সহায়তার ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয়েছে সেখানে বার্ন ইউনিটে গুরুতর অবস্থায় তিনজনকে নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন জানিয়েছেন মৃতদের মধ্যে পাঁচজন দমকল কর্মী রয়েছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। সবমিলিয়ে আহতের সংখ্যা ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশসহ দুই’শ জনের মতো মানুষ। যাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও শহরের বেশ ক’টি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে মোঃ মাইন উদ্দিন আরো জানান।

সেখানে একটু পরপর বিস্ফারণের হচ্ছে বলে আগুন নেভাতে সমস্যা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। এখন আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। আগুন নেভাতে আশপাশের বিভিন্ন জেলা থেকে দমকল কর্মীরা যোগ দিয়েছেন। সহায়তা করছে সেনাবাহিনী সদস্যরা।

শনিবার রাত ন’টার দিকে চট্টগ্রাম শহর থেকে ৩০ কিলোমিটারের মতো দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম ডিপো নামের একটি কন্টেইনার টার্মিনালে শুরুতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এর চল্লিশ মিনিটের মাথায় ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। মালবাহী কন্টেইনারগুলো দুমড়ে মুচড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। পরপর বেশ ক’টি বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের সময় দমকল বাহিনীর কর্মীরা আগুন নেভানোর কাজ করছিল। 

অগ্নিকাণ্ড: নজর শুধু গার্মেন্টসে, বাকি সব উপেক্ষিত

ডিপোতে আমদানি হয়ে আসা এবং রপ্তানিমুখি প্রচুর মালবাহী কন্টেইনার ছিল। যার মধ্যে রাসায়নিক পদার্থও ছিল। চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর আগে রপ্তানি পণ্য এবং আমদানি হয়ে আসা মাল খালাস হওয়ার পর ‘ট্রানজিট পয়েন্ট’ হিসাবে ‘কন্টেইনা’র রাখার জন্য ‘ডিপো’টি ব্যবহৃত হয়।

বিস্ফোরণের সময় পাঁচ কিলোমিটারের মতো দূরত্বে কাঁপুনি অনুভূত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা বলেছেন। আশপাশে ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। বাতাসে ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়েছে বলে স্থানীয় এক সাংবাদিক বিবিসি বাংলাকে জানিয়েছেন। স্থানীয় মানুষজনকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

সেখানে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট। ওদিকে ডিপোটিতে ‘হাইড্রোজেন পার-অক্সাইড’ নামের একটি রাসায়নিকে আগুন লেগেছে বলে নিশ্চিত হয়েছে ফায়ার সার্ভিস। যে রাসায়নিক এখন আশপাশের ড্রেনে ছড়িয়ে পড়েছে। রাসায়নিক যেন আশপাশের জলাধার ও সমুদ্রে আরো ছড়িয়ে না পড়ে সে ব্যাপারে কাজ চলছে। বালুর বস্তা দিয়ে ড্রেন আটকে দেয়া হয়েছে।
সংবাদ সূত্রঃ  বিবিসি ও অন্যান্য সংবাদ মাধ্যম

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT