1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সীমান্তে নিহত স্বর্ণাদাসের বাড়ীতে জেলা জামাত নেতৃত্ব - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

সীমান্তে নিহত স্বর্ণাদাসের বাড়ীতে জেলা জামাত নেতৃত্ব

মৌলবীবাজার সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৯০ পড়া হয়েছে

বিএসএফের গুলিতে নিহত জুড়ী উপজেলার স্বর্ণা দাসের পরিবারের
পাশে দাড়ালো জেলা জামায়াতে ইসলামী।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে নিহত স্বর্ণা দাসের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন জেলা জামায়াতের নেতারা।

নিহত স্বর্ণা জুড়ী উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের কালনীগড় গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাসের মেয়ে। সে স্থানীয় নিরোধ বিহারী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল।

বিএসএফের গুলিতে নিহত স্বর্ণা দাসের পরিবারের পাশে জামায়াত

আর্থিক সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী, নায়েবে আমির আব্দুর রহমান, সহকারী সেক্রেটারি আলাউদ্দিন শাহ, জুড়ী উপজেলা আমির নাজমুল ইসলাম, উপজেলা নায়েবে আমির আব্দুল হাই হেলাল, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি লুৎফর রহমান আজাদী, পশ্চিম জুড়ী ইউনিয়ন জামায়াতের সভাপতি শাখাওয়াত হোসাইন, সেক্রেটারি আশরাফুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

উল্লেখ প্রয়োজন যে, কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্ত দিয়ে মায়ের সঙ্গে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে বিএসএফের গুলিতে ঘটনাস্থলে মারা যায় স্বর্ণা দাস। গত ১ সেপ্টেম্বর রাতে সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি মেম্বার মদন মোহন দাশ এহেন অমানবিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন- বিএসএফ চাইলে গুলি না করে জেলে নিতে পারতো। তারা সরাসরি গুলি করে একটা মেয়েকে মেরে ফেললো। এটি মেনে নেয়া যায় না। এটি অমানবিক।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT