1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
স্পেনভিত্তিক দাতা সংস্থা এডুকো’র আলোয় আলো প্রকল্প পরিদর্শন - মুক্তকথা
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিপুরি রাস ও নিঙোল চাকৌবা, খাসিয়া বর্ষবিদায়, শমশেরনগর বাজারে অগ্নিকান্ড। মণিপুরি মহা রাসলীলা উৎসবে মন্ত্রী নিতাই রায় চৌধুরী… সামাজিকভাবে নিষ্পত্তি করতে না পারলে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। লকডাউনের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল। শত প্রানের উচ্ছ্বাসে হয়ে গেলো লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’ হাইল হাওরে শিল্পায়নের অভিযোগ – জেলাপ্রশাসনের গণশুনানি খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা।

স্পেনভিত্তিক দাতা সংস্থা এডুকো’র আলোয় আলো প্রকল্প পরিদর্শন

শ্রীমঙ্গল(মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৮১৯ পড়া হয়েছে

স্পেনভিত্তিক দাতা সংস্থা এডুকো সাধারণ পরিচালক পিলার অরনেস ও বাংলাদেশের স্থানীয় পরিচালক আব্দুল হামিদ ‘এমসিডা-আলোয় আলো’ প্রকল্পের যুব ও কিশোর-কিশোরী ইসিজি সেন্টার, প্রাথমিকপূর্ব স্কুল কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার(১০ নভেম্বর) বিকেল ৩টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের রাজঘাট চা বাগানে আলোয় আলো কার্যক্রম পরিদর্শন করেন। এসময় অতিথিরা যুব ও কিশোর কিশোরী দলের কার্যক্রম পরিদর্শন শেষে মতবিনিময়ে ক্লাবের কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা বিষয়ে আলোচনা করেন এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোয় আলো প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ শরীফুল আলম, এমসিডার প্রধান নির্বাহী মো: তহিরুল ইসলাম মিলন, এমসিডার সভপতি মিজানুর রহমান আলম ও এডুকো বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থাপক ফারহানা খান পুষ্পা প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠান শেষে এমসিডা- আলোয় আলো প্রকল্পের উদ্যোগে যুব ও কিশোর- অধীনে কিশোরী দুই দলের ফুটবল অনুশীলন দেখানো হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT