1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
১০০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়েছে ১৪ দলীয় জোট - মুক্তকথা
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইল হাওরে শিল্পায়নের অভিযোগ – জেলাপ্রশাসনের গণশুনানি খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই!

১০০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়েছে ১৪ দলীয় জোট

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৬০১ পড়া হয়েছে

ঢাকা:‌ পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগের কারণে নির্মাণের কাজ দেরি হওয়ায় একশো কোটি ডলার ক্ষতি হয়েছে। বিশ্বব্যাঙ্কের কাছে ওই একশো কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছে কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। বুধবার আওয়ামি লিগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের এক সভা শেষে মোহাম্মদ নাসিম সংবাদ বৈঠকে এই দাবি করেন। মোহাম্মদ নাসিম জানান, ‘বিশ্বব্যাঙ্ক পদ্মা সেতু নিয়ে মিথ্যা অভিযোগের কারণে অর্থনৈতিকভাবে আমাদের দেশের ক্ষতি হয়েছে। পদ্মা সেতু নির্মাণের কাজ কয়েক বছর বন্ধ ছিল। এই কারণে আমাদের দেশের একশো কোটি ডলার ক্ষতি হয়েছে। সেটা বিশ্বব্যাঙ্ককে দিতে হবে।’‌ তিনি আরও জানান, ‘‌নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস–সহ যারা পদ্মা সেতু তৈরির জন্য অর্থায়ন বন্ধের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন। মোহাম্মদ ইউনুস বিভিন্ন সময়ে প্রভাব খাটিয়েছেন। ষড়যন্ত্রকারীদের সংসদীয় স্থায়ী কমিটিতে ডেকে স্পিকারের কাছে জবাবদিহি করার দাবিও জানান।’‌ কেন্দ্রীয় ১৪ দলের সভায় মোহাম্মদ নাসিম ছাড়া উপস্থিত ছিলেন আওয়ামি লিগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ–সহ অন্যান্য নেতৃবৃন্দ।
(ভিনিউজ বিডি থেকে)

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT