1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
১৪ দলের বাম শরিকরা রাষ্ট্রীয় সফরে চীন গেলেন - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

১৪ দলের বাম শরিকরা রাষ্ট্রীয় সফরে চীন গেলেন

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১১৩২ পড়া হয়েছে

চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের আমন্ত্রণে ১৪ দলের বাম শরিক জাসদ, ওয়ার্কার্স, সাম্যবাদী দলের শীর্ষ নেতারা আজ ২৪ জুলাই ২০২৩ দুপুরে চায়না সাউদার্ণ এয়ারলাইনস যোগে চীনের কুনমিংয়ের উদ্দেশ্যে যাত্রা করেছেন। এ চীন সফরকারী বামপন্থী দলগুলির এ প্রতিনিধিদলে আছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি, রাশেদ খান মেনন এমপি, দিলীপ বড়ুয়া, ফজলে হোসেন বাদশা এমপি, লুৎফুন নেসা খান এমপি। এ সফরে হাসানুল হক ইনুর সফরসঙ্গী হিসাবে চীনে গিয়েছেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন ও কুষ্টিয়া জেলা কমিটির সহ-সভাপতি আহামেদ আলী।

বামপন্থী রাজনৈতিক নেতা আগামী ৩০ জুলাই দেশে ফিরবেন। তারা এ সফরকালে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের নেতৃবৃন্দের সাথে কয়েক দফা বৈঠকে মিলিত হবে।
এ সফরের প্রাক্কালে গতকাল ২৩ জুলাই সন্ধ্যায় চীনের মান্যবর রাষ্ট্রদূত সফরকারী নেতৃবৃন্দের সম্মানে নৈশভোজের আয়োজন করেন এবং আজ দুপুরে নেতৃবৃন্দকে বিদায় জানাতে চীনা দূতাবাসের কর্মকর্তাগণ বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT