1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
২য় বিশ্বযুদ্ধের বোমা টেমস্ নদীতে-লণ্ডন নগর বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে - মুক্তকথা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

২য় বিশ্বযুদ্ধের বোমা টেমস্ নদীতে-লণ্ডন নগর বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৯৫৬ পড়া হয়েছে

লণ্ডন বিমানবন্দরের এ ছবিটি বিবিসি থেকে নেয়া হয়েছে

দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ৫শত কিলোগ্রাম ওজনের বোমা টেমস্ নদীতে পাওয়ার কারণে লণ্ডন নগর বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে।  সারাদিন ধরে বিমান বন্দর বন্ধ রাখার কারণে আজকের সকল উড্ডয়ন বাতিল করে দেয়া হয়েছে। ফলে ১৬হাজারেরও উপর যাত্রীদের এই দূর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। গত রোববার রাত ১০টায় বিমানবন্দর বন্ধ করা হয়। আজ এই খবর প্রকাশ করেছে বিবিসি।
লণ্ডন বিমান বন্দরের স্বাভাবিক কাজকর্ম চালানোর সময় গত রোববার ৫ম জর্জ ডক-এ এ বোমার সন্ধান পাওয়া যায়। বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছেন যে সফলভাবে বোমাটির নিষ্কৃীয়করণ সম্পন্ন হলে আগামী কাল মঙ্গলবার থেকে আবারো আগের নমুনায় সকল বিমান চলাচল পুনঃচালু হবে।
নিরাপদে একাজ করার জন্য এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নেয়া হয়েছে। মেট পুলিশ বলেছে ২১৪ মিটার এলাকা নিয়ে একটি ‘নিরাপদ এলাকা’ তৈরী করা হয়েছে এবং এ এলাকার সকল বাসীন্ধাদের আপাততঃ সরিয়ে নেয়া হয়েছে কাজ করার জন্য।
এদিকে নিউহাম কাউন্সিল উপদ্রুত বাসীন্ধাদের সাময়িক অবস্থান ও চা-নাস্তার জন্য একটি ব্যবস্থা করেছে। এখানে ঘুমানোর বিছানাও রাখা আছে।
উল্লেখ্য, এর আগেও গতবছর একটি বোমা এম৬ এ বার্মিংহামের কাছে নিষ্কৃয় করা হয়েছিল।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT