1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
৩০ জানুয়ারি শ্রীমঙ্গল প্রেসক্লাব নির্বাচন - মুক্তকথা
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী

৩০ জানুয়ারি শ্রীমঙ্গল প্রেসক্লাব নির্বাচন

চা-শিল্পাঞ্চলীয় ও শ্রীমঙ্গল প্রতিনিধি॥
  • প্রকাশকাল : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৯৬১ পড়া হয়েছে

মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৩ এর তফসিল ঘোষনা করা হয়েছে। সোমবার(৯ জানুয়ারি) দুপুরে নির্বাচনের তফসিল ঘোষণা করেন শ্রীমঙ্গল প্রেসক্লাব নির্বাচন-২০২৩ এর নির্বাচন কমিশনার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী৷

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি নির্বাচন ২০২৩ অনুষ্টিত হবে। সে অনুযায়ী নির্বাচনে অংশ গ্রহণকারীরা আগামী ১১ জানুয়ারি ২০২৩খ্রি. সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কমিশনারের উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে মনোনয়নপত্র ক্রয় করবেন। মনোনয়নপত্র জমাদান ১২ জানুয়ারি সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং বাছাই ১২জানুয়ারি দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। প্রার্থীতা প্রত্যাহার ১৫ জানুয়ারি সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত। ওইদিন-ই বিকেল ৪টায় চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। আর নির্বাচন অনুষ্টিত হবে আগামী ৩০ জানুয়ারি সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত। ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে প্রেসক্লাব সদস্যদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে। শ্রীমঙ্গল প্রেসক্লাবের মোট সদস্য সংখ্যা ৩৮ হলেও দুইজন সদস্য দেশের বাহিরে অবস্থান করায় ৩৬ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনিবাহী কমিটি গঠন করবেন।

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT