1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
৩ কোটি ৭০লাখ মানুষ পেলেন প্রথম ফোটা যখন ২কোটি ৯লাখ পেয়ে গেছেন দু'টুই - মুক্তকথা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা।

৩ কোটি ৭০লাখ মানুষ পেলেন প্রথম ফোটা যখন ২কোটি ৯লাখ পেয়ে গেছেন দু’টুই

লণ্ডন প্রতিনিধি॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ১০৩৮ পড়া হয়েছে

বৃটেনে এ পর্যন্ত ৩কোটি ৬৯লাখ ৮৫হাজার ৫০৫জন মানুষ কোভিড-১৯ মহামারী টিকার প্রথম ফোটা পেয়েছেন। এর মধ্যে মোট ২ কোটি ৮লাখ ৭০হাজার ৪৫৩জন কোভিড টিকার দ্বিতীয় ফোটাও পেয়ে গেছেন। গণমাধ্যমের পরিসংখ্যান থেকে জানা যায়, বৃটিশ জনগোষ্ঠীর শতকরা ৭০ভাগেরও বেশী কোভিড টিকার প্রথম ফোটা পেয়েগেছেন এবং প্রায় ৪০ভাগ মানুষ তাদের দ্বিতীয় ফোটা টিকা নিয়ে নিয়েছেন।

আজ বৃহস্পতিবার সরকারীভাবে ঘোষণা করা হয়েছে যে ইংল্যাণ্ডে ৩৪ বছর বয়স এবং তার উপরের বয়সীরা এখন থেকে ‘জাতীয় স্বাস্থ্য সেবা'(NHS)র ওয়েবসাইটের মাধ্যমে কোভিড-১৯ এর টিকার জন্য নাম তালিকাভুক্ত করতে পারবেন।
বর্তমানে যে হারে ও পদ্বতিতে কোভিডের টিকা দেয়া হচ্ছে আর তা যদি চলতে থাকে তা’হলে আগামী মাসের শেষ দিক নাগাদ প্রয়োজনীয় সকলের টিকা নেয়ার কাজ সম্পন্ন হবে।

প্রতি ২-৩দিন পরপরই বয়সের তালিকা অল্পবয়সীদের দিকে দৌড়াচ্ছে। আগামী সপ্তাহেই ৩০ বছর বয়সীদের টিকা নেয়ার জন্য ডাকা হবে। আসন্ন জুন মাসেই ২০ বছর বয়সীদের টিকা নিতে ডাকা হবে বলে অনুমান করা হচ্ছে। কোভিড-১৯ এর ভারতীয় দোষযুক্ত রোগী যারা তাদের প্রথম ফোটা শেষ করেছেন তাদের অনেকেই আগামী ৮ থেকে ১২ সপ্তাহের মধ্যে দ্বিতীয় ফোটা পেয়ে যাবেন।

৯টি অগ্রাধিকারভুক্ত তালিকার ৫০ উর্ধ বয়সের যারা এখনও তাদের দ্বিতীয় ফোটা টিকা পাননি, তারা আগামী ১২ সপ্তাহের পরিবর্তে ৮সপ্তাহের মধ্যে দ্বিতীয় ফোটা পেয়ে যাবেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT