1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মিয়ানমারকে চাপ দিতে, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ভারতের পররাষ্ট্র সচিব জয়শঙ্করের সাথে সাক্ষাৎ করলেন - মুক্তকথা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক

মিয়ানমারকে চাপ দিতে, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ভারতের পররাষ্ট্র সচিব জয়শঙ্করের সাথে সাক্ষাৎ করলেন

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ৭৪৬ পড়া হয়েছে

লন্ডন: ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী শনিবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র সচিব ড. এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে উদ্ভুত রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করেন।
ঢাকায় প্রাপ্ত খবরের কথা উল্লেখ করে বিষয়টি নিয়ে দৈনিক ইত্তেফাক লিখেছে, হাইকমিশনার গত ২৫ আগস্টের পর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে প্রাণভয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া প্রায় তিন লাখ রোহিঙ্গার মানবেতর পরিস্থিতি, বাংলাদেশের ওপর সৃষ্ট চাপসহ সংশ্লিষ্ট ইস্যুতে জয়শঙ্করকে অবহিত করেন।
হাইকমিশনার জানান, প্রতিদিন দলে দলে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকছে। বাংলাদেশ সরকার মানবিক কারণে তাদের আশ্রয় দিচ্ছে। একইসঙ্গে প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান করে যাচ্ছে। অথচ মিয়ানমার সরকার প্রতিশ্রুতি অনুযায়ী তাদের রোহিঙ্গা নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে না। তিনি আর‌ও জানান, আন্তর্জাতিক মহল রাখাইন রাজ্যে ব্যাপক নিধনযজ্ঞ ও অত্যাচারের নিন্দা জানিয়ে তা বন্ধের আহ্বান জানিয়ে আসছে। ভারত সরকারও যাতে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর অনুরুপ চাপ সৃষ্টি করে সেজন্য জয়শঙ্করকে অনুরোধ জানান হাইকমিশনার।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT