1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
প্রীতি ওড়াং - মুক্তকথা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা

প্রীতি ওড়াং

বার্তা প্রদানকারী সবুজ গৌড়॥
  • প্রকাশকাল : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৪৬ পড়া হয়েছে

চা-শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে

প্রীতি উরাং মৃত্যুর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি দাবি

ঢাকার মোহাম্মদপুরের ডেইলি স্টার পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসার কাজে নিয়োজিত শিশু গৃহশ্রমিক প্রীতি উরাং এর অস্বাভাবিক মৃত্যু পরবর্তী আজ ১১ ফেব্রুয়ারী ২০২৪, রবিবার সকাল ১১:৩০টায় মির্তিংগা চা বাগানে প্রীতি উরাং এর বাড়িতে খোঁজখবর নিতে যান বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

নিহত প্রীতি ওড়াং এর বাড়ীতে চা-ফেডারেশন নেতৃবৃন্দ। ছবি: মুক্তকথা

 

চা শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দীপংকর ঘোষ, সাংগঠনিক সম্পাদক কিরণ শুক্ল বৈদ্য, অর্থ সম্পাদক প্রেম কুমার পাল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী এবং স্থানীয় চা শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ।

প্রীতি ওড়াং হত্যার শাস্তির দাবীতে…। ছবি: মুক্তকথা

 

নেতৃবৃন্দের সাথে আলাপ কালে প্রীতির বাবা-মা জানান, ডেইলি স্টারের মৌলভীবাজার জেলা প্রতিনিধি মিন্টু দেশোয়ারার মাধ্যমে ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় কাজে যায় ছোট মেয়ে প্রীতি। শুরু থেকেই পরিবারের লোকজনের সাথে প্রীতির যোগাযোগ তেমন করতে দেওয়া হতো না। ৬ ফেব্রুয়ারী যে দিন প্রীতি মারা যায় সেদিন মিন্টু দেশোয়ারা উনাদেরকে শ্রীমঙ্গল যাওয়ার কথা বলে, শ্রীমঙ্গল গেলে পরে মিন্টু দেশোয়ারা উনাদের মেয়ে মারাত্মক অসুস্থ বলে জানান এবং এখনই উনার সাথে ঢাকায় যেতে হবে বলেন।

সাংবাদিক মিন্টু দেশোয়ারার সাথে উনারা ঢাকায় গেলে সরাসরি থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে জানতে পারেন মেয়েটি নাকি নবম তলা থেকে পড়ে মারা গেছে। এরপর প্রীতির লাশ নিয়ে বাড়ি চলে আসেন। তারা কোনো মামলা হলো কি না সেটা জানেন না। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং মেয়ে প্রীতি হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।

নিহত প্রীতি ওড়াং-এর বাড়ীতে ফেডারেশনের লোকজন। ছবি: মুক্তকথা

 

চা শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ প্রীতির পরিবারের সঙ্গে আলাপকালে বলেন সাংবাদিক মিন্টু দেশোয়ারার উচিত ছিলো মেয়েটাকে স্কুলে পাঠানোর সামগ্রিক আয়োজন করা। তিনি তা না করে শিশুটি কাজে ঢুকিয়ে দিলেন যা প্রচলিত আইনে শিশু শ্রম নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। একই অপরাধে মিন্টু দেশোয়ারাও অপরাধী এবং তারও বিচার হওয়া দরকার। ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় এর আগেও একটা শিশু গৃহশ্রমিক ফেরদৌসী নবম তলা থেকে লাফ দিয়ে পড়ে আহত হয়। মেয়েটির মা মামলা করলেও সে বিচার আজও পান নি। আগের অপকর্মের বিচার হলে এমন নৃশংস ভাবে মেয়েটাকে মেরে ফেলতে পারতো না। এটা প্রকারান্তরে মৃত্যু নয় সংঘটিত হত্যাকাণ্ড। তার যথাযথ বিচার নিশ্চিতের দাবিতে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সবসময় সোচ্চার আছে এবং একই সাথে চা জনগোষ্ঠীর সকল প্রকার ন্যায়সংগত অধিকার আদায়ে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন পাশে থাকবে।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারী কিশোরী গৃহকর্মী প্রীতি ওড়াং মারা যায়। জানা যায়, মেয়েটি না-কি নবম তলা ভবন থেকে পড়ে মারা যায়। যা সম্পূর্ণই সন্দেহজনক বলে মনে করেন প্রীতির আত্মীয়-স্বজন এবং আশ-পাশের সকলেই।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT