1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
৪০ রাজনৈতিক দলের কাছে ইসি সচিবের চিঠি - মুক্তকথা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি।

৪০ রাজনৈতিক দলের কাছে ইসি সচিবের চিঠি

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭
  • ২৩৬১ পড়া হয়েছে

ঢাকা: দায়িত্বশীল ব্যক্তির নাম, ফোন নম্বর ও যোগাযোগের ঠিকানা চেয়ে রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ গতকাল বুধবার ৪০টি নিবন্ধিত রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকের কাছে ‘ফোকাল পয়েন্ট’ হিসেবে একজনের নাম-ফোন নম্বর ও যোগাযোগের ঠিকানা চেয়ে চিঠি দিয়েছে। দলগুলোর সঙ্গে সংলাপের প্রাক্কালে যোগাযোগের জন্য অন্যতম দায়িত্বশীল ব্যক্তির নাম চাওয়া হয়েছে বলে বাসস এর বরাতে ইত্তেফাক এ খবর প্রকাশ করেছে।
ইসি সূত্রের বরাতে ইত্তেফাক লিখেছে যে ইসি’র ‌ওই চিঠিতে আগামী সপ্তাহের মধ্যে ‘ফোকাল পয়েন্ট’ হিসেবে একজনের নাম-ঠিকানা ইসি সচিবালয়ের পাঠাতে বলা হয়েছে। ইসি সচিব স্বাক্ষরিত ‌ওই চিঠিতে বলা হয় যে, সাথে সাথে যোগাযোগের কারণে ‌ওই সব দলের ফোকাল পয়েন্ট হিসেবে সভাপতি/প্রেসিডেন্ট/আমীর/আহ্বায়ক/চেয়ারম্যান অথবা সমপর্যায়ের পদাধিকারী এবং সাধারণ সম্পাদক/মহাসচিব/সেক্রেটারি জেনারেল অথবা সমপর্যায়ের পদাধিকারীর মধ্য থেকে যে কোন একজন একজনের নাম, ফোন নম্বর, মোবাইল নম্বর, ঠিকানাসহ আনুসাঙ্গিক তথ্যবিবরণ, ৭ কার্যদিবসের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাতে বলা হয়েছে।
চিঠিতে জানানো হয়, সংলাপকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জটিলতা এড়াতে কমিশনের সুবিধার্থে এ চিঠি দেয়া হল। ৩১ জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ইসির সংলাপের কথা রয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, দলগুলোর হালনাগাদ তথ্যও কমিশনের কাছে নেই। বিভিন্ন সময়ে নির্ধারিত ঠিকানায় চিঠি দিলেও সাড়া পাওয়া যায় না।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT