1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
উদ্ধারকৃত চশমাচোখি হনুমান লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত - মুক্তকথা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা।

উদ্ধারকৃত চশমাচোখি হনুমান লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৭৬৭ পড়া হয়েছে
কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাসানীগাঁও গ্রামে লোকালয়ে বেরিয়ে আসা গ্রামবাসীর হাতে আটক বিরল ‘চশমাচোখের হনুমান'(বানর) উদ্ধার করে রোববার দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করেছে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। ভাসানীগাঁও গ্রামের জনৈক সিরাজ মিয়া গত শুক্রবার বিকালে হনুমানটি দেখে আটক করে দড়ি দিয়ে বেঁধে রাখেন। শনিবার সন্ধ্যায় খবর পেয়ে ‘চশমাচোখের হনুমান’ হনুমানটি উদ্ধার করা হয়।
জানা যায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাসানীগাঁও গ্রামে সিরাজ মিয়া গত শুক্রবার বিকালে লোকালয়ে বেরিয়ে আসা একটি বিরল ‘চশমাচোখের হনুমান’ নিজ বাড়ির পাশে দেখতে পান। স্থানীয় লোকজনের সহযোগিতায় চশমা পরা হনুমানটিকে আটক করে বাড়িতে দড়ি দিয়ে বেঁধে রাখেন। শনিবার সন্ধ্যায় খবর পেয়ে শ্রীমঙ্গলস্থ লাউয়াছড়া বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লোকজন ভাসানীগাঁও থেকে হনুমানটি উদ্ধার করে।
লাউয়াছড়া বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোতালিব আলী বলেন, উদ্ধারকৃত ‘চশমাচোখের হনুমান’টিকে রোববার দুপুর ১টায় বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এর সিলেট বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরীর উপস্থিতিতে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT