1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ভানুবিল কৃষক প্রজা বিদ্রোহ স্মৃতি ও গবেষণা পর্যদের পূণর্মিলনী - মুক্তকথা
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

ভানুবিল কৃষক প্রজা বিদ্রোহ স্মৃতি ও গবেষণা পর্যদের পূণর্মিলনী

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি॥
  • প্রকাশকাল : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৩৬২৪ পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুবিল কৃষক প্রজা বিদ্রোহ স্মৃতি ও গবেষণা পর্যদের শুভ বিজয়া পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে আদমপুর ইউনিয়নের উত্তর ভানুবিল রাধা মাধবজিউর মাণ্ডপে পূণর্মিলনী অনুষ্ঠিত হয়।
ভানুবিল কৃষক প্রজা বিদ্রোহ স্মৃতি ও গবেষণা পর্যদের উদ্যোগে শুভ বিজয়া পূণর্মিলনী অনুষ্ঠানে মনোরঞ্জন সিংহের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক রবি কুমার সিংহের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কৃষ্ণ কুমার সিংহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক কৃষ্ণ মোহন সিংহ, নন্দ কুমার সিংহ, স্বর্ণ কুমার সিংহ, রাম চন্দ্র শর্ম্মা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা এবারের শারদীয় দুর্গোৎসবে কমলগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে প্রতীমা ভাংচুর, হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি-দোকানপাঠে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়। বক্তারা কৃষক প্রজা বিদ্রোহের স্মৃতিচারণ শেষে বিশ্ব শান্তি ও বাংলাদেশের শান্তির কামনায় মা দূর্গার ঈশ্বরিক শক্তির সহায়তা কামনা করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT