1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মানববন্ধন - মুক্তকথা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মানববন্ধন

সংবাদ বিজ্ঞপ্তি॥
  • প্রকাশকাল : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ১০২৩ পড়া হয়েছে

গত ২৮ নভেম্বর ২০২১ রোজ রবিবার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক ও হাফ পাসের দাবিতে ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ সহ সমসাময়িক সকল যৌক্তিক দাবি নিয়ে চৌমুহনা চত্বরে দূপুর ১২টায় প্রতিবাদী সমাবেশ ও এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর এর সঞ্চালনায় এবং সভাপতি বিশ্বজিৎ নন্দীর সভাপতিত্বে উক্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য রেহনোমা রুবাইয়াৎ, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, জেলা স্কুল কমিটির আহ্বায়ক কাকলী সরকার, সদস্য আহমদ, হাসন রাজা, বাপন দেবনাথ, রোনালদো ধর প্রমুখ।
সমাবেশ বক্তারা শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে চলমান আন্দোলনের সাথে সংহতি জানান এবং ছাত্রদের আন্দোলনে ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানান। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি, সাদিয়া আহমেদ- প্রচার ও প্রকাশনা সম্পাদক, মৌলভীবাজার জেলা শাখা।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT