1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ফটো সাংবাদিকরা মুক্তিযুদ্ধের ইতিহাসের অংশ : তথ্যমন্ত্রী - মুক্তকথা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য

ফটো সাংবাদিকরা মুক্তিযুদ্ধের ইতিহাসের অংশ : তথ্যমন্ত্রী

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৪৭৭ পড়া হয়েছে

এইবেলা২৪.কম: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, এমপি বলেছেন, ফটো সাংবাদিকরা বাংলাদেশের সৃষ্টি তথা মুক্তিযুদ্ধের ইতিহাসের অংশ।
জাতির প্রয়োজনে তারা সর্বদা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। জীবনের মায়া ত্যাগ করে ফটো সাংবাদিকরা ছবি তুলে সৃষ্টি করেন নতুন গৌরবোজ্জ্বল ইতিহাস। অতীত ইতিহাস ঘাটলেই উঠে আসবে ফটো সাংবাদিকদের অসামান্য ত্যাগের প্রতিচ্ছবি।
তথ্যমন্ত্রী শনিবার সিলেট সার্কিট হাউসে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় ২০১৭-১৮ বর্ষের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতকালে একথা বলেন।
এসময় এসোসিয়েশনের নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে তথ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানান এবং সংগঠনের নতুন কমিটির অভিষেক উপলক্ষে প্রকাশিত স্মারক ‘লেন্স’ মন্ত্রীর হাতে তুলে দেন।
সাক্ষাতকালে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল, বিদায়ী সভাপতি ইকবাল মনসুর, প্রতিষ্ঠাতা সদস্য মো. দুলাল হোসেন, কুমার গনেশ পাল, এসোসিয়েশনের সহ-সভাপতি মামুন হাসান, নাজমুল কবির পাবেল, সাধারণ সম্পাদক এ এইচ আরিফ, সহ-সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম, নির্বাহী সদস্য শংকর দাস, সদস্য কয়েছ আহমদ, ইকবাল মুন্সি, শাহীন আহমদ, আব্দুল মোমিন ইমরান, শিপন আহমদ প্রমুখ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT