1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মৌলভীবাজারের দুই জঙ্গি আস্তানার কিছু জানা অজানা তথ্য - মুক্তকথা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার

মৌলভীবাজারের দুই জঙ্গি আস্তানার কিছু জানা অজানা তথ্য

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭
  • ৯৭৮ পড়া হয়েছে

মৌলভীবাজার অফিস।। শুক্রবার ১৭ই চৈত্র ১৪২৩।। লন্ডনপ্রবাসী সাইফুর রহমানের দু’টি বাড়ীর বড়হাটের বাড়ীতে আজ শুক্রবার দিনগতরাত ৮টা পর্যন্ত পুলিশী অভিযান শেষ হ‌ওয়ার কোন খবর পা‌ওয়া যায়নি। অভিযান এখন‌ও চলছে। আমাদের প্রতিনিধির সাথে মৌলভীবাজারে টেলিফোনে যোগাযোগ করলে তিনি জানান মাঝে মাঝে থেমে থেমে কেবল দু’একটি গুলির শব্দ শুনতে পা‌ওয়া যাচ্ছে। জঙ্গি আস্তানার দু’কিলোমিটারের মধ্যে ১৪৪ধারা জারি রয়েছে। নিরাপত্তার স্বার্থে পুলিশ এখন‌ও কোন সংবাদ কর্মিদের ঘটনাস্থলের কাছাকাছি যেতে দেয়নি।
জঙ্গিদের বিষয়ে কিছু নতুন তথ্য: মালিক সাইফুর রহমান তার বাড়ী দু’খানার তত্ত্বাবধানের জন্য তারই মামাতো বোনের স্বামী জুয়েলকে দায়ীত্ব দেন। পুলিশ, বাড়ির তত্ত্বাবধায়ক জুয়েলকে আটক করেছে দু’দিন আগেই। মৌলভীবাজার শহরের বড়হাটের বাড়ির ভাড়াটে সম্পর্কে জুয়েলের কাছ থেকে জানা গেছে, বেলাল নামে এক ব্যক্তি সেখানে ভাড়া নিয়েছে নিজেকে একটি কোম্পানির ম্যানেজার পরিচয় দিয়ে। বড়হাটের জঙ্গি ঘাঁটি থেকে সকাল সাড়ে ছ’টার দিকে প্রথম গুলি করা হয়। সম্ভবত সেটি পিস্তলের গুলি ছিল।
ফতেহপুরের(নাসিরপুর) অসংখ্য বৃক্ষশোভিত ‌ওই বাগানবাড়ীতে মূলত তিনটি পৃথক টিনশেড বাড়ি আছে। একটিতে জুয়েল পরিবার নিয়ে থাকেন। এক ঘরের একটি বাড়িতে একজন রিকশাচালক থাকেন। অন্য বাড়িটি ভাড়া নিয়েছিল সন্দেহভাজন জঙ্গিরা। সেখানে তিনটি ঘর রয়েছে। ভাড়া দেওয়ার আগে বাড়ির মালিক লন্ডন থেকে এলে এখানে থাকতেন। জুয়েলের কথা, নাসিরপুরের টিনশেড বাড়িটিতে গত জানুয়ারিতে সন্দেহভাজন জঙ্গিরা ওঠে। নাম মাহফুজ। বলেছিল বাড়ি টাঙ্গাইলে। নিজেকে একটি কোম্পানির ডিলার হিসেবে পরিচয় দেয়। সাত হাজার টাকায় বাড়িটি ভাড়া দেওয়া হয়। ঘরে তার সঙ্গে শ্বশুর-শাশুড়ি, চার শ্যালিকা, স্ত্রীসহ আটজন থাকত। এর মধ্যে শিশুও রয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT