1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
খালেদা জিয়াকে বর্জন করুন -বিএনপিকে তথ্যমন্ত্রী - মুক্তকথা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার

খালেদা জিয়াকে বর্জন করুন -বিএনপিকে তথ্যমন্ত্রী

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৪৪৫ পড়া হয়েছে

ঢাকা: তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচনের পথে বিএনপিকে জঙ্গি ও খালেদা জিয়াকে বর্জন করতে হবে। রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান প্রাঙ্গণে জাতীয় পতাকার অন্যতম রূপকার ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী আরেফ আহমেদের ১৮তম শাহাদত দিবস উপলক্ষে স্মরণসভায় তিনি এ কথা বলেন। এর আগে সেখানে কাজী আরেফের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন মন্ত্রী। তথ্যমন্ত্রী আরো বলেন, জামায়াতের সাথে বন্ধুত্ব, যুদ্ধাপরাধীদের পক্ষ নেওয়া, আগুন সন্ত্রাস ও মানুষ পুড়িয়ে বিএনপি রাজনীতিতে যে ভুল করেছে, তার খেসারত দিতে হবে।

গণতন্ত্রের টিকেট নিতে বিএনপিকে জঙ্গি-সন্ত্রাসী, তাদের সমর্থক এবং মানুষ পোড়ানোর কারিগর বেগম খালেদা জিয়াকে বাদ দিতে হবে। মনে রাখতে হবে নির্বাচন অপরাধীদের হালাল করার দরকষাকষির বিষয় নয়। দেশে জঙ্গি-সন্ত্রাসের এত উৎপাত কখনই হতো না যদি সামরিক জান্তা জিয়া পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পর নেমে আসা অন্ধকারের গর্ত থেকে রাজাকার-যুদ্ধাপরাধীদের তুলে না আনতেন ও বিএনপি নেত্রী খালেদা জিয়া তাদের মদদ না দিতেন, বলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

ইনু বলেন, যথাসময়ে নির্বাচন হবে এবং জঙ্গিদমনও অব্যাহত থাকবে। নির্বাচনের পথে জঙ্গিদমনের কাজে একচুলও ছাড় দেয়া হবে না। জাসদের ঢাকা পশ্চিমের সভাপতি মাইনুর রহমানের সভাপতিত্বে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপিসহ নেতৃবৃন্দের মধ্যে মীর হোসেন আখতার, বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, নূরুল আখতার, নূরুন্নবী, বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সামছুল ইসলাম সুমন, কাজী সিদ্দিকুর রহমান, হাজি আব্দুস সালাম, রফিকুল ইসলাম রাজা প্রমুখ সভায় বক্তব্য রাখেন। এদিকে গতকাল তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর আজ দুপুরে নেপালের প্রধান তথ্য কমিশনার কৃষ্ণহরি বাসকোটা সাক্ষাৎ করেছেন। (ভিনিউজ থেকে)

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT