1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
দেশের সকল মানুষকে করোনা টিকার আওতায় আনা হবে - মুক্তকথা
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রয়াত মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার।

দেশের সকল মানুষকে করোনা টিকার আওতায় আনা হবে

সংবাদ বিজ্ঞপ্তি॥
  • প্রকাশকাল : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ১০৯৬ পড়া হয়েছে

-মৌলভীবাজার জেলা কোভিড-১৯ প্রতিরোধ কমিটির সভায় ও চিকিৎসা সামগ্রী প্রদান অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী

মৌলভীবাজার, ১৯ আগস্ট

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশের সকল মানুষকে করোনা টিকার আওতায় আনা হবে। সরকার টিকা সংগ্রহের জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। সেজন্য বিশ্বের সম্ভাব্য সকল জায়গায় যোগাযোগ অব্যাহত আছে। টাকা কোনো সমস্যা, যত টাকাই লাগের টিকা কেনা হবে। আর আমাদের দেশেও টিকা উৎপাদনের চেষ্টা চলছে। তবে সেজন্য সরকার বসে নাই।

মন্ত্রী আজ বৃহস্পতিবার(১৯ আগস্ট) বিকেলে মৌলভীবাজারের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার কোভিড-১৯ প্রতিরোধ কমিটি’র সাথে জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা এবং যুক্তরাজ্যে বসবাসরত মৌলভীবাজারবাসীদের পক্ষ হতে প্রদত্ত কোভিড-১৯ জরুরি চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সম্প্রতি যুক্তরাজ্য সফরের অভিজ্ঞতা বর্ণনা করে মন্ত্রী বলেন, উন্নত দেশ কোন অবস্থায় আছে, আর আমাদের সরকার জনগণের জন্য কি কাজ করছে, তা দেখতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের জন্য, দেশের মানুষে জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন, তা বিশ্বে অনুকরণীয়। প্রধানমন্ত্রীর জন্য দোয়া করা দরকার।
তিনি বলেন, করোনা ভাইরাস থেকে মুক্ত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। মৌলভীবাজারে আঠারো বছরের উর্ধ্বে কতজন ভ্যাক্সিন গ্রহণের বাকি আছেন সে তালিকা তৈরি করতে জেলা স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার- ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার জেলায় কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, সির্ভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, বিএমএ মৌলভীবাজারের সভাপতি ডা. শাব্বির হোসেন খান।

উল্লেখ্য, যুক্তরাজ্য প্রবাসী সাইদুর রহমান রেনু ও আহমেদ হাসানের উদ্যোগে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল ও অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ২০ লক্ষ টাকা মূল্যের জরুরী চিকিৎসা সামগ্রী দেয়া হয়। জরুরি চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে ১০০টি অক্সিজেন সিলিন্ডার, ২টি হাই ফ্লো নেজাল ক্যানুলাসহ বিবিধ চিকিৎসা সামগ্রী। এছাড়াও, অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদ ১০টি অক্সিজেন কনসেন্ট্রেটর ও মৌলভীবাজার চেম্বার অব কমার্স ২০ হাজার মাস্ক প্রদান করে। পরে জরুরী চিকিৎসা সামগ্রী সিভিল সার্জনের কাছে হস্তান্তর করা হয়। সূত্র: সিনিয়র তথ্য অফিসারের দপ্তর, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ঢাকা

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT