1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সেগুফতা বখত চৌধুরী আর নেই - মুক্তকথা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সেগুফতা বখত চৌধুরী আর নেই

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ১১৩২ পড়া হয়েছে

মুক্তকথা সংগ্রহ।। মারা গেলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সেগুফতা বখত চৌধুরী। তিনি এসবি চৌধুরী নামেই বেশি পরিচিত ছিলেন। তিনি ছিলেন বাংলাদেশ ব্যাংকের চতুর্থ গভর্নর। আজ বুধবার, ১১ নভেম্বর বেলা ১১টা ৫০ মিনিটে তিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গণমাধ্যম থেকে জানা গেছে, রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। এসবি চৌধুরী নামেই বেশি পরিচত এই গভর্নর দায়িত্ব পালন করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের(এনবিআর) চেয়ারম্যান হিসেবেও। কর্মজীবনে তিনি ছিলেন একজন সফল অর্থনীতিবিদ।

সেগুপ্তা বক্ত চৌধুরী। ছবি: মৃদুভাষণ

তার মৃত্যুতে সিলেট-বাসী তথা জাতী একজন কৃতি-সন্তানকে হারালো। দেশের বহু বিজ্ঞজন তার মৃত্যুতে রুহের মাগফেরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিভিন্ন সংবাদপত্রে শোকবার্তা পাঠিয়েছেন। অসংখ্য গণমাধ্যম তার মৃত্যুতে শোক সংবাদ প্রকাশ করেছে।
প্রসঙ্গত, সেগুফতা বখত চৌধুরী বাংলাদেশ ব্যাংকে ১৯৮৭ সালের ১২ এপ্রিল থেকে ১৯৯২ সালের ১৯ ডিসেম্বর পর্যন্ত গভর্নরের দায়িত্ব পালন করেন।
তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বনগাঁও এর মরহুম দেওয়ান মামুন চৌধুরী এবং সৈয়দা জেবুন্নিসা খাতুনের প্রথম সন্তান ছিলেন। তার ছোট ভাই বীরবিক্রমপ্রাপ্ত মুক্তিযোদ্ধা জাসদ নেতা প্রয়াত দে‌ওয়ান মাহবুবুর রব সাদী জাসদ থেকে নবীগঞ্জ আসনে স্বাধীনতা পরবর্তী সময়ে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। সূত্র: মৃদুভাষণ অনলাইন

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT