1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
রাজধানীর উত্তরায় আ স ম আব্দুর রবের বাড়ির ঘরোয়া ঈদ বৈঠক || পুলিশের অনুসন্ধান - মুক্তকথা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি।

রাজধানীর উত্তরায় আ স ম আব্দুর রবের বাড়ির ঘরোয়া ঈদ বৈঠক || পুলিশের অনুসন্ধান

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭
  • ১৮৩০ পড়া হয়েছে

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বৃহস্পতিবার তার বাড়ীতে নৈশভোজের আয়োজন করেন। রাত ৮টার দিকে পুলিশ উত্তরায় তার ‌ওই বাড়ির সামনে এসে দাড়ায়। বাড়িতে তখন আসম রবসহ ৭ জন ভিন্ন দলীয় নেতা নৈশভোজে অংশ নিতে উপস্থিত ছিলেন। জানা যায় ‌ওই নৈশভোজে অন্যান্য যারা উপস্থিত ছিলেন, সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা: একিউএম বদরুদ্দোজা চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, ওয়ার্কার্স পার্টির একাংশের নেতা সাইফুল হক, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী। খবর প্রকাশ করেছে ইত্তেফাক।
পুলিশের বরাত দিয়ে ইত্তেফাক লিখেছে, রাত ৮টার দিকে ৪ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের ১৪ নম্বর বাড়িতে গিয়ে ওই ডিনার পার্টি বন্ধ করার নির্দেশ দেয় পুলিশ। কেন তারা সেখানে মিলিত হয়েছেন তা পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয়। তখন তারা জানান, তারা ঈদ উপলক্ষে সেখানে উপস্থিত হয়েছেন। তখন পুলিশ তাদের সবাইকে সেখান থেকে চলে যেতে বলেন।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি আলী হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। এ রিপোর্ট লেখার রাত ১১ টার দিকে ডিনার পাটি শেষে নেতারা বাড়ি থেকে বের হয়ে চলে যান। অবশ্য পুলিশ এ ব্যাপারে কাউকে আটক বা জিজ্ঞাসাবাদ করেনি।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT