1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শিক্ষক সৈয়দ রকিব আর নেই - মুক্তকথা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

শিক্ষক সৈয়দ রকিব আর নেই

আনসার আহমদ উল্লাহ
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৯৬ পড়া হয়েছে

না ফেরার দেশে চলে গেলেন শিক্ষক

সৈয়দ রকিব


লন্ডনে বাংলাদেশি কমিউনিটির প্রিয় মুখ, সমাজকর্মী, শিক্ষক সৈয়দ রকিব আহমেদ আর নেই। শনিবার ভোররাতে নীরবে ইহজগতের মায়া ত্যাগ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিলো আনুমানিক ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ‍্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

গেলো রোববার, জোহরের নামাজের পর ইষ্ট লন্ডন মসজিদে তার জানাজার নামাজ শেষে এসেক্সের ‘গার্ডেন অফ পিসে’ শেষ শয়‍্যায় শায়িত করা হয় কমিউনিটির প্রিয় মুখ সৈয়দ রকিবকে। জানাজার আগে ব্রিকলেন মসজিদে রাখা তার মরদেহ দেখতে রাখা হয় এবং কমিউনিটির সর্বস্তরের মানুষ এখানেই শেষ শ্রদ্ধা জানান তাদের প্রিয় সৈয়দ রকিবকে।

একজন শিক্ষক হিসেবে সৈ‍য়দ রকিবের পাঠ শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ ছিলো না, ছিল মানবতা, দায়িত্ববোধ আর নৈতিকতার পাঠ। সমাজকর্মী হিসেবে তাঁর হাত ছিল সদা প্রসারিত—নিঃস্বার্থ, নির্লোভ, নিরব অথচ দৃঢ়। তাঁর মৃতু‍্যতে কমিউনিটি হারালো এক আলোকবর্তিকা, একজন সুহৃদ।

তিনি ছিলেন একজন স্বপ্ন-সন্ধানী, সমাজমানসের নির্মাতা, আর নীরব প্রেরণার প্রদীপ। সমাজের প্রতি তাঁর যে ভালোবাসা—তা ধর্ম-বর্ণের সীমানা ছাড়ানো।

এক সময় ছাত্র ইউনিয়ন ও সিপিবি’র কর্মী ও নেতা হিসেবে সেই তরুণ বয়স থেকেই তিনি দেখেছিলেন এক স্বপ্ন—একটি বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, মানবিক সমাজ গড়ে ওঠার স্বপ্ন। এই স্বপ্ন ছিল না কেবল কোনো ভাবনার নরম আলপনা; এ ছিল তাঁর প্রতিদিনের কাজ, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পদক্ষেপ।

উল্লেখ্য, সৈয়দ রকিব আহমেদ ১৯৮৭ সালে প্রথম লন্ডনে আসেন। দীর্ঘদিন শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন তিনি। ১৯৮৮ সালে লন্ডনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির শাখা গঠনে ও ১৯৮৯ সালে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর যুক্তরাজ্য শাখা গঠনে অন্যতম নেতৃত্বদান করেন তিনি। তাঁর দেশের বাড়ী সিলেট জেলার ওসমানী নগর থানার ওসমানপুর গ্রামে।

2 thoughts on "শিক্ষক সৈয়দ রকিব আর নেই"

Comments are closed.

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT