1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত - মুক্তকথা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

কাওছার ইকবাল।
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৪ পড়া হয়েছে

কুটনৈতিক অঙ্গনে মাইলফলক স্পর্শ করলেন
শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত


‎যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেয়েছেন অভিজ্ঞ কূটনীতিক মুহাম্মদ আব্দুল মুহিত। আজ এক প্রজ্ঞাপনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা (বাংলাদেশ সচিবালয়) কর্তৃক ০৫,০০,০০০০,১৪৬,১৯,০১২,২১-৪৩৪ নম্বর স্মারকে আনুষ্ঠানিক ভাবে এই নির্দেশ প্রদান করা হয়।

‎কুটনৈতিক অঙ্গনে অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন সিলেটের কৃতিসন্তান, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অন্যতম সফল মুখ রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত। জাতিসংঘে বাংলাদেশের সাবেক এই স্থায়ী প্রতিনিধি অভিজ্ঞ কূটনীতিক হিসেবে এবার যুক্তরাজ্যে(ইউকে) বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন।

‎যুক্তরাজ্যে নিয়োগ পাওয়ার আগে তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে তিনি সফলভাবে কূটনৈতিক কর্মজীবন পরিচালনা করে আসছেন।

‎তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে বিএসএস এবং এমএসএস ডিগ্রি অর্জন করেছেন। তিনি বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১১তম ব্যাচের একজন অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা।

‎দীর্ঘ কূটনৈতিক জীবনে রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্র ও সংস্থায় অত্যন্ত দক্ষতার সাথে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। তিনি সফলতার সাথে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন শেষে নতুন এই দায়িত্ব পেলেন। এর আগে তিনি অস্ট্রিয়া, ডেনমার্ক, হাঙ্গেরি, স্লোভেনিয়া এবং স্লোভাকিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি কুয়েত, দোহা, রোম ও ওয়াশিংটন ডিসির মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক পয়েন্টগুলোতে বিভিন্ন উচ্চ ও নীতি-নির্ধারণী পদে দায়িত্ব পালন করেছেন।

‎লন্ডনে তার এই নিয়োগে যুক্তরাজ্য প্রবাসী এবং বিশেষ করে সিলেট অঞ্চলের মানুষের দীর্ঘদিনের কৌতূহলের অবসান ঘটল। একজন দক্ষ কূটনীতিক হিসেবে তার এই নতুন পথচলা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সবাই।

‎রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ঐতিহ্যবাহী লামুয়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, প্রয়াত শ্রদ্ধেয় গফুর স্যারের সুযোগ্য সন্তান। মেধা ও সততার জোরে আজ তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছেন।

‎তাঁর এই বর্ণাঢ্য কূটনৈতিক ক্যারিয়ারে নতুন এই মুকুট যুক্ত হওয়ায় আনন্দের বন্যা বইছে তাঁর নিজ জেলা মৌলভীবাজার ও শ্রীমঙ্গল জুড়ে। তাঁর এই গৌরবময় অর্জনে শ্রীমঙ্গলের সর্বস্তরের মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বইছে আনন্দের জোয়ার। এলাকাবাসী দেশের এই কৃতিসন্তানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং যুক্তরাজ্যের নতুন কর্মস্থলে তাঁর সর্বাঙ্গীন সাফল্য কামনা করেছেন।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT