1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সড়কে গাছ ফেলে ডাকাতি - মুক্তকথা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী।

সড়কে গাছ ফেলে ডাকাতি

কমলগঞ্জ সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৩৫১ পড়া হয়েছে

কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে গাছ ফেলে ডাকাতি, আহত ২০


মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বাগড়াবাড়ি নামক এলাকায় দুর্ধর্ষ ডাকাতির খবর পাওয়া গেছে। গত শনিবার (৩১ মে) রাত সাড়ে ৯ টায় ডাকাতির এ ঘটনাটি ঘটেছে। ডাকাতের হামলায় ১৫/২০ সিএনজি অটো, প্রাইভেট কার ও পিকআপের চালক ও যাত্রী গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া বনের ভিতরের বাগড়াবাড়ী নামক স্থানে শনিবার রাত সাড়ে ৯টার দিকে সড়কে গাছ ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতি করে। দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ১৫-২০ জনের মুখোশপরা ডাকাতদল প্রায় ঘন্টা ব্যাপী ২০/২৫টি সিএনজি অটো, প্রাইভেট কার ও পিকআপের গতিরোধ করে ডাকাতি করে। এ সময় গাড়ী চালকও যাত্রীদের মারধর করে তাদের কাছে থাকা নগদ অর্থ, মুঠোফোন ও মালামাল ছিনিয়ে নেয়। ডাকাতদের হামলায় আহত হয়েছেন ওয়াজিদ মিয়া, অপু দাস, আরিফুল ইসলাম মেরাজ মিয়া, সুমিত আলী, নিবাস পাল, সালেক মিয়া, তাহমিদসহ অন্তত ২০ জনকে আহত করে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে নিরাপদে স্থান ত্যাগ করে।

এদিকে ঘটনার খবর পেয়ে রাত ১০টায় কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ডাকাতদল পালিয়ে যায়। পুলিশ সড়কে রাখা গাছ কেটে সরিয়ে ফেললে আটকা পড়া যানবাহন নিজ নিজ গন্তব্যে পৌঁছে যেতে সহায়তা করে।

ভুক্তভোগী শ্রীমঙ্গল উপজেলার ওয়াজিদ মিয়া ও অপু দাস বলেন, আমরা প্রাইভেট কার করে কমলগঞ্জ থেকে শ্রীমঙ্গল ফিরছিলাম। বাগড়াবাড়ি এলাকায় পৌঁছালে ডাকাতের কবলে পড়েন তারা। ১৫-২০ জনের ডাকাত দল দা ধরে জিম্মি করে তাঁদের কাছ থেকে নগদ টাকা লুটে নিয়ে গেছে। কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের মানগাঁও গ্রামের বাসিন্দা পল্লী বিদ্যুৎ কর্মী অমরজিত পাল ঝন্টু জানান, তার কাছ থেকে ডাকাতদল অস্ত্রের মুখে নগদ ৪৫ হাজার, আড়াই ভরি স্বর্ণ, ২টি মোবাইল ফোন লুট করে নেয়।

ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি কমলগঞ্জের আরিফুল ইসলাম বলেন, অস্ত্রের মুখে তাঁর কাছ থেকে টাকা ও মুঠোফোন লুট করেছে ডাকাতেরা। এর আগে মোটরসাইকেল আরোহী সহ বেশ কয়েকজনের টাকা ডাকাতেরা লুট করেছে বলে তিনি শুনেছেন।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক কামরুজ্জামান বলেন, আমাদের এখানে যারা চিকিৎসা নিতে এসেছেন এর মধ্যে ৮জনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কমলগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আবু জাফর ডাকাতির ঘটনা স্বীকার করে বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেছে। ঘটনা তদন্ত করে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলেও জানান।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT