1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
'সম্প্রিতি বাংলাদেশ' কর্তৃক শীতবস্ত্র বিতরণ - মুক্তকথা
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

‘সম্প্রিতি বাংলাদেশ’ কর্তৃক শীতবস্ত্র বিতরণ

শহর প্রতিনিধি
  • প্রকাশকাল : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৩০ পড়া হয়েছে

গত শুক্রবার ১৮ই ফেব্রুয়ারি মৌলভীবাজার জেলা কমিটির সহয়তায় ও ‘সম্প্রিতি বাংলাদেশ’ কেন্দ্রিয় কমিটির উদ্যেগে শীতবস্ত্র বিতরণ করা হয়। শহরের প্রাচীন ‘দেব ভবন’এ অবস্থিত ”সৈয়দ মুজতবা আলী” পাঠাগারের অভ্যন্তরে শীতার্ত অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি, জেলার প্রবীণ আইনজীবি ও মৌলভীবাজারের আদি পত্রিকা ‘মুক্তকথা’র সম্পাদক ও প্রকাশক হারুনুর রশীদ (মুক্তিযোদ্ধা)।

সভাপতির বক্তব্যে প্রগতিশীল ব্যাক্তিত্ব সৌমিত্র দেব বলেন, আমাদের সংগঠন প্রতি বছর শীতের শুরুর সময়ে শীতার্ত অসহায় মানুষের মধ্যে সাধ্যানুযায়ী শীতবস্ত্র বিতরণ করে থাকে। আমি কোভিড আক্রান্ত ছিলাম তাই এবছর একটু ব্যত্যয় ঘটল। এজ্ন্য আমি ক্ষমা প্রার্থী। যদিও শীতের বিদায় লগ্নে আপনাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে , তবে আমাদের সংগঠন পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে আগামী বছর যথা সময়ে সাধ্যানুযায়ী শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের চেষ্টা করবে।

মৌলভীবাজার আইনজীবি সমিতির সহসভাপতি উকিল ডাডলি ডেরিক প্রেন্টিস এর সঞ্চালনায় ও ‘সম্প্রতি বাংলাদেশ’ এর সদস্য সচিব সাংবাদিক সৌমিত্র দেব (টিটু) এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রসক্লাবের কার্যকরী কমিটির সিনিয়র সদস্য ও সপ্তাহিক মুক্তকথা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মামুনুর রশীদ, কবি পুলক কান্তি ধর, সমাজকর্মী শর্মিলা ধর, প্রান্তিয়া পিয়াস দেব প্রমুখ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT