1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
স্বাস্থ্যমন্ত্রীর মায়ের মৃত্যুতে পরিবেশমন্ত্রীসহ ৪ মন্ত্রীর শোক - মুক্তকথা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

স্বাস্থ্যমন্ত্রীর মায়ের মৃত্যুতে পরিবেশমন্ত্রীসহ ৪ মন্ত্রীর শোক

সংবাদ বিজ্ঞপ্তি ও গণমাধ্যম॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ১১৮৯ পড়া হয়েছে

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এর মা ফৌজিয়া মালেক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন ও আরো ৩জন মন্ত্রী।

ঢাকা(২৭ মে, ২০২১):

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এর মা ফৌজিয়া মালেক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন। পরিবেশমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার- দীপংকর বর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, আজ সন্ধ্যা সাড়ে ৬ টায় ফৌজিয়া মালেক রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ফৌজিয়া মালেক কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যান তিনি। পরে আবার এজমাসহ নানারকম বার্ধক্যজনিত রোগ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ঢাকা
এদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তথ্যসূত্র: গণমাধ্যম

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT