1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আইনমন্ত্রীর মাতার মৃত্যুতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর শোক - মুক্তকথা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

আইনমন্ত্রীর মাতার মৃত্যুতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর শোক

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
  • ৭৩০ পড়া হয়েছে

মামুনুর রশীদ।। ঢাকা, ১৮ এপ্রিল ২০২০(শনিবার) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের মাতা জাহানারা হক’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
পরিবেশ মন্ত্রী এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর বিশ্বস্ত ও ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, জাতীয় সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, প্রখ্যাত আইনজীবী ও বঙ্গবন্ধু হত্যা মামলার চিফ প্রসিকিউটর এডভোকেট সিরাজুল হক’র সহধর্মিণী বীর মুক্তিযোদ্ধা জাহানারা হক’র মতো একজন মহিয়সী নারীর মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।
উল্লেখ্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এর মাতা বীর মুক্তিযোদ্ধা জাহানারা হক(৮৫), শুক্রবার দিবাগত রাত ৩:৪০ মিনিটে রাজধানীর এপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, মন্ত্রীর দপ্তর, বাংলাদেশ সচিবালয়, ঢাকা

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT