1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
এখন থেকে ১মাস আগেই আমন ফসল ঘরে তোলা যাবে - মুক্তকথা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা।

এখন থেকে ১মাস আগেই আমন ফসল ঘরে তোলা যাবে

প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ॥
  • প্রকাশকাল : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ১৩৬২ পড়া হয়েছে

জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরীর উদ্ভাবিত আমান ধান আগাম কাটা শুরু

কমলগঞ্জ, ১৫ অক্টোবর ২০২১

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের কানিহাটি গ্রামের জিন বিজ্ঞানী ধান গবেষক ড. আবেদ চৌধুরীর উদ্ভাবিত কানিহাটি-১ থেকে ১৬ আমন ধান আগাম কাটা শুরু হয়েছে। বিজ্ঞানীর উদ্ভাবিত নতুন জাতের আমন ধানের চারা রোপন করে নির্ধারিত সময়ের দেড় মাস আগে ধান কাটা শুরু হয়। বৃহস্পতিবার(১৪ অক্টোবর) নতুন জাতের এই আমন ধান কেটে ঘরে তুলেন কৃষক।

সরজমিন গেলে দেখা যায়, জিন বিজ্ঞানী ও ধান গবেষক ড. আবেদ চৌধুরীর নিয়োগকৃত একজন কৃষক উদ্ভাবিত বিভিন্ন জাতের ধান চাষাবাদ করছেন। ৩০ শতক জমিতে প্রদর্শণী হিসেবে কানিহাটি-১ থেকে কানিহাটি-১৬ আমন ধান চাষাবাদ করা হয়েছে। জিন বিজ্ঞানীর নিজ গ্রামের নামে নতুন জাতের ধানের নাম রাখেন কানিহাটি। সাধারণত আমন ধানের বীজতলা তৈরী থেকে ফসল কাটা পর্যন্ত সময় লাগে প্রায় সাড়ে ৪ মাস। এরপর আমন ধান কেটে ঘরে তুলতে হয়। আর অগ্রহায়ণ মাসেই আমন ধান কাটা হয়। তবে ড. আবেদ চৌধুরীর উদ্ভাবিত আমন ধান চাষাবাদে সাধারণ সময়ের এক মাস আগে আশ্বিন মাসেই এ ধান কেটে ঘরে তুলেছেন।

নতুন জাতের কানিহাটি-১ থেকে কানিহাটি-১৬ ধানের চাষাবাদকৃত কৃষক রাসেল জানান, এ বছর আমন প্রদর্শণী মাঠে ৩০ শতক জমিতে ১৪ মণ ধান হয়েছে। এ ধানে চিটার পরিমাণ নেই। এলাকার কৃষকরা এ আমন ধানের ফলন দেখে আগামী মৌসুমে চাষাবাদ করতে আগ্রহী হয়েছেন। কম সময়ে ভালো মানের উৎপাদন বলে তিনি দাবি করেন।

মোবাইলফোনে অষ্ট্রেলিয়া প্রবাসী জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী জানান, উদ্ভাবিত বিভিন্ন জাতের ধানের নাম তার গ্রামের নামে কানিহাটি ১ থেকে ১৬ পর্যন্ত দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আউশের সময় এক জমিতে ধান রোপনে ৩ বার ধান কেটে ঘরে তুলেছেন। প্রথমবার চাষের পর আর পরবর্তীতে কোন চাষ দিতে হয়নি। সঠিক পরিচর্যায় ও সামান্য সার প্রয়োগে তিনবার ফসল কেটে ঘরে তুলা যায়। সে জমিতে এখন চতুর্থবারের মত ফসল এসেছে। এ পদ্ধতিতে সারা বছর ধান চাষ করে ফলন ভালো হবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT