1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
চা'য়ের রাজধানীর শতকাহিনী - মুক্তকথা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

চা’য়ের রাজধানীর শতকাহিনী

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৭ পড়া হয়েছে

অবসরে গেলেন প্রধান শিক্ষক
জহির আলী


‎শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির আলী দীর্ঘ ৩২বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে গেলেন।

‎তাঁর বর্ণাঢ্য কর্মজীবনের অবদান, শিক্ষা বিস্তারে নিরলস প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক বিকাশে ভূমিকার স্বীকৃতিস্বরূপ বিদ্যালয়ের পক্ষ থেকে এক আন্তরিক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

গত ‎মঙ্গলবার(৩০ জুন) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বিদায় সংবর্ধনা শেষে ফুলের শুভেচ্ছার মাধ্যমে বিদায় জানান স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সহকর্মীবৃন্দ। সকলের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উনার কর্মময় জীবনের নানা স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

‎নতুন দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মো. কামাল উদ্দিন কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান।

‎অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ১০ম শ্রেণির শিক্ষার্থী হুমায়রা আক্তার ও গীতা পাঠ করেন ১০ম শ্রেণীর শিক্ষার্থী সারদীয়া মল্লিক সূচী। বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির আলী মহোদয়ের সম্মানে মানপত্র পাঠ করেন ১০ম শ্রেণির শিক্ষার্থী লিয়েন বনিক শ্রুতি।

‎সংবর্ধিত প্রধান শিক্ষক জহির আলী বিদায়ী বক্তব্যে উনার দীর্ঘ কর্মজীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন এবং বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করেন। চাকুরী জীবনের কথা উল্লেখ করে সহযোগিতার সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

‎জহির আলী বলেন, “শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি একটি মহান দায়িত্ব। দীর্ঘ কর্মজীবনে আমি সবসময় শিক্ষার্থীদের মানবিক, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছি।

‎অনুষ্ঠানে অংশ নিয়ে সহকর্মী ও অতিথিরা জানান, জহীর আলী স্যার শুধু একজন দক্ষ শিক্ষকই ছিলেন না, বরং তিনি ছিলেন শিক্ষাপ্রতিষ্ঠানটির একজন প্রকৃত অভিভাবক ও পরামর্শদাতা। তার সততা, শৃঙ্খলা ও শিক্ষকতার প্রতি একাগ্রতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

‎শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী উম্মে কুলসুম মিম ও ১০ম শ্রেণির শিক্ষার্থী শারদীয়া মল্লিক সূচির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীন, বর্মাচড়া টি গার্ডেন সরকারি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মামুন রশিদ, নটরডেম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফাদার প্রশান্ত নিকোলাস, একাডেমিক সুপারভাইজার সঞ্জিত কুমার দাস, কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমেদ সিদ্দিকী, হুগলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান, ভূনবীর দশরথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝলক চক্রবর্তী, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, শাহ মোস্তফা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের শাহেদ গাজী, শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক প্রভাসিনী সিনহা, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রানী দাশ, র‍্যানার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল হক, হাজী রাশেদ মিয়া মেহেরজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. লোকমান হোসেন, সিনিয়র শিক্ষক চন্দ্রেশ্বর সিংহ, সহকারী শিক্ষক লিটন ধর, অভিভাবক মো. এস. এম. আনকার, সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান প্রমূখ।


 

বাস-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে
দুই যুবকের মর্মান্তিক মৃত্যু


‎শ্রীমঙ্গলে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটে। নিহত যুবকদ্বয়ের নাম সৌরভ (১৭) ও নাঈম (১৭)। এ ঘটনায় ছাব্বির আহমেদ নামে আরও একজন আহত হয়েছেন।

‎রোববার (২৮ জুন) বিকেল ৩টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় চা কন্যা ভাস্কর্যের সামনে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত সৌরভ হবিগঞ্জ সদর উপজেলার তেঘুরিয়া এলাকার মোঃ রমজান মিয়ার পুত্র এবং নিহত নাঈম একই এলাকার তাজুল ইসলামের পুত্র।

‎দুর্ঘটনার শিকার তিন যুবককে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে সৌরভ ও নাঈমকে মৃত ঘোষণা করেন। আহত ছাব্বির আহমেদ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান। বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাবিল।

‎শ্রীমঙ্গল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, হবিগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে শ্রীমঙ্গল আসছিলেন সৌরভ ও নাঈম। পথে সাতগাঁও চা কন্যা ভাস্কর্যের সামনে পৌঁছালে শ্রীমঙ্গল থেকে ছেড়ে যাওয়া হানিফ পরিবহনের একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন।

‎তিনি জানান, নিহতদের স্বজনরা শ্রীমঙ্গল এসে তাদের সাথে যোগাযোগ করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।


জব্দকৃত অবৈধ বালু ৩ লাখ ১৩ হাজার টাকায় নিলামে বিক্রি


‎মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের ইসলাম পাড়া এলাকায় অবৈধভাবে উত্তোলিত ও পরবর্তীতে প্রশাসন কর্তৃক জব্দকৃত বালু প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়েছে।

‎আজ মঙ্গলবার(২৪ জুন) নিলাম কার্যক্রমটি সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসন ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এই নিলাম কার্যক্রম সম্পন্ন হয়।

‎​শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহিবুল্লাহ আকন এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই উন্মুক্ত নিলাম ডাক অনুষ্ঠিত হয়। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎​সংশ্লিষ্ট সূত্র জানায়, ইসলাম পাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে বালুর স্তূপ জব্দ করেছিল প্রশাসন। আজ সেই জব্দকৃত বালু প্রকাশ্যে নিলামে তোলা হলে স্থানীয় ১৬ জন দরদাতা ও ব্যবসায়ী উৎসাহের সাথে এতে অংশ নেন। উপস্থিত সকলের সামনে উন্মুক্ত প্রতিযোগিতামূলক ডাকের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে ৩,১৩,৭৫০/- (তিন লক্ষ তের হাজার সাতশত পঞ্চাশ) টাকায় এই বালু নিলামে বিক্রি করা হয়।

‎​নিলাম প্রক্রিয়া শেষে প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শর্ত অনুযায়ী, নিলামে কেনা এই বালু শুধুমাত্র দিনের আলোতে পরিবহন করতে হবে। রাতের বেলা কোনোভাবেই এই বালু পরিবহন বা স্থানান্তর করা যাবে না।


চায়ের রাজধানী শ্রীমঙ্গলে
‘জাতীয় চা দিবস’ উদযাপিত


চা শিল্পের উন্নতি, সবুজ হোক অর্থনীতি’ এই প্রতিপাদ্যে সামনে রেখে চায়ের রাজধানী শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণিল আয়োজনে ষষ্ঠ বারের মতো উদযাপিত হয় ‘জাতীয় চা দিবস।’

‎শনিবার (২০ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গনে পায়রা উড়িয়ে চা দিবসের উদ্বোধন করা হয়।

‎দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে চা শিল্পের ভূমিকা বিবেচনায় প্রতি বছরের ম‌তো এবারও শ্রীমঙ্গলে ‘জাতীয় চা দিবস’ পালিত হয়ে‌ছে।

‎অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছি‌লেন সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী এম‌পি। অনুষ্ঠা‌নে বক্তব্য রা‌খেন, বাণিজ্য মন্ত্রণালয়ের স‌চিব মোঃ আতাউর রহমান খান, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম‌্যান মেজর জেনারেল মোঃ মেসবাহ উদ্দিন আহমেদ চা‌ শিল্প সং‌শ্লিষ্ট ব‌্যক্তিবর্গ। অনুষ্ঠা‌নের প্রধান অতিথি পুরস্কারপ্রাপ্ত‌দের হা‌তে জাতীয় চা পুরষ্কার তুলে দেন।

‎আলোচনা সভায় চা শিল্পের সংকট ও উত্তরণের উপায় সম্পর্কে নানা মতামত তুলে ধরেন চা সংশ্লিষ্ট কর্মকর্তারা। সংকট সমাধানে সরকারের সহযোগিতা চান বাগান মালিকরা। রপ্তানি বাড়াতে চায়ের গুণগত মান উন্নয়ন আর ন্যায্য মূল্য নির্ধারণের দাবি সংশ্লিষ্টদের।

‎অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ হলো ‘জাতীয় চা পুরস্কার ২০২৬’ প্রদান। দেশের চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়।

‎বিশেষ চমক হিসেবে, এ বছর প্রথমবারের মতো ‘শ্রেষ্ঠ বটলিফ চা কারখানা’ ক্যাটাগরিতেও পুরস্কার দেওয়া হয়েছে।

‎জাতীয় চা পুরষ্কার নীতিমালা ২০২২ অনুযায়ী একর প্রতি সর্বোচ্চ উৎপাদনকারী চা বাগান ক্যাটাগরিতে এবছর কমলগ‌ঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান জাতীয় চা পুরষ্কার-২০২৬ পে‌য়ে‌ছে।

অনুষ্ঠা‌নে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন অঞ্চলের চা উৎপাদক, চা বিক্রেতা, সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী, চা গবেষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও চায়ের মূল কারিগর চা শ্রমিক।


হয়ে গেলো ‘হারমনি ফেস্টিভ্যাল’

চায়ের দেশের বর্নিল আয়োজন


‎বর্ষাকে কেন্দ্র করে চায়ের দেশ শ্রীমঙ্গলে আয়োজিত ‘হারমনি ফেস্টিভ্যাল’কে ঘিরে সরকার ও দেশের বিভিন্ন জাতি গোষ্ঠী এবং এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা শুরু হয়েছে।

‎এ উৎসব স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠবে। উৎসবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর বৈচিত্র্যময় জীবনাচার, ঐতিহ্যবাহী পণ্য, লোকজ সংস্কৃতি, শৈল্পিক কারুকাজ এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হচ্ছে।

‎উল্লেখ্য, পর্যটন শিল্পের বিকাশ এবং দেশের বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা তুলে ধরতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দ্বিতীয়বারের মতো তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’ অনুষ্ঠিত হচ্ছে। মেলা চলবে আগামী ২১ জুন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।

‎শুক্রবার (১৯ জুন) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগানে আয়োজিত তিন দিনব্যাপী ‘হারমনি ফেস্টিভ্যাল সিজন-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

‎প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বলেছেন, বর্তমান সরকার কমিউনিটি বেইজড ট্যুরিজম, এথনিক ট্যুরিজম এবং টেকসই পর্যটন বিকাশে গুরুত্ব দিচ্ছে। আমরা চাই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি শুধু প্রদর্শিত হবে না, তা পর্যটনের সম্পদে রূপান্তরিত হবে; কর্মসংস্থান সৃষ্টি করবে এবং স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

‎মন্ত্রী বলেন, শ্রীমঙ্গল শুধু চায়ের রাজধানী নয়, এটি বাংলাদেশের অন্যতম বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঞ্চল। এখানে এবং এর আশপাশে প্রায় ২৬টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস রয়েছে। তাদের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, শিল্পকলা ও জীবনধারা বাংলাদেশের জাতীয় সংস্কৃতিকে আরও সমৃদ্ধ ও বর্ণিল করেছে।

‎তিনি বলেন, হারমনি ফেস্টিভ্যাল শুধু একটি সাংস্কৃতিক আয়োজন নয়; এটি সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক অনন্য মিলনমেলা। এবারের উৎসবে ১৭টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অংশগ্রহণ করছে, যা বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি অনন্য উপস্থাপনা।

‎তিনি আশা প্রকাশ করে বলেন, হারমনি ফেস্টিভ্যাল দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য, সম্প্রীতি ও ঐতিহ্যকে আরও ব্যাপকভাবে তুলে ধরবে এবং সাংস্কৃতিক পর্যটনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎আয়োজকরা জানান, বর্ষাকে কেন্দ্র করে আয়োজিত এ উৎসব স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠবে। উৎসবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর বৈচিত্র্যময় জীবনাচার, ঐতিহ্যবাহী পণ্য, লোকজ সংস্কৃতি, শৈল্পিক কারুকাজ এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হচ্ছে।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন  প্রতিমন্ত্রীএম. রশিদুজ্জামান মিল্লাত, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিস কানিজ মওলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT