1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
পোল্ট্রি ফার্মের বর্জ্যে দুষিত হচ্ছে এলাকার পরিবেশ - মুক্তকথা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

পোল্ট্রি ফার্মের বর্জ্যে দুষিত হচ্ছে এলাকার পরিবেশ

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১৭
  • ২৪৫৭ পড়া হয়েছে

 

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে একটি পোল্ট্রি ফার্মের বর্জ্যে দুষিত হচ্ছে এলাকার পরিবেশ। পোল্ট্রি ফার্মের বর্জ্য ফেলা হয় একটি পাহাড়ী ছড়ায় আর সেই ছড়ার পানিতে ইউনিয়নের ৪টি গ্রামের শতাধিক একর জমির ধান বিনষ্ট হয়। এলাকাবাসী এর প্রতিকার চেয়ে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

এলাকাবাসীর লিখিত অভিযোগ থেকে জানা যায়, জয়চন্ডী ইউনিয়নের রঙ্গিরকুল গ্রামের মৃত হাজী আতাউর রহমানের পুত্র মখলিছুর রহমান ও তাদের পরিবারের লোকজন এলাকায় ৪-৫ বছর আগে একটি বিশাল পোল্ট্রি ফার্ম নির্মাণ করেন। ফার্মটি নিমার্ণের পর থেকে এর সমস্ত বর্জ্য এবং ফার্মের মরা মোরগসহ তাদের ব্যবহৃত নিষিদ্ধ পলিতিন স্থানীয় হেয়াই ছড়াতে ফেলা হয়। পাহাড়ী এই ছড়া দিয়ে ফার্মের বর্জ্য আশপাশে ছড়িয়ে পড়ে। ওই ছড়ার পানি ব্যবহার করে জয়চন্ডী ইউনিয়নের রঙ্গিরকুল, ঠিকরগাঁও, নওয়াগাঁও ও দিলদারপুর গ্রামের মানুষের শতাধিক একর জমির ধান ক্ষেত মরে নষ্ট হয়ে যায়। গত ৪-৫ বছর থেকে একই অবস্থায় মানুষের ফসল বিনষ্ট হচ্ছে। তাছাড়া ফার্মের দুর্গন্ধে আশপাশ এলাকার বাড়িঘরের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। মানুষের মধ্যে ছড়াচ্ছে বিভিন্ন ধরনের রোগ-বালাই।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মো. গোলাম রাব্বি জানান, আমি অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্তক্রমে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছি। (রেডটাইমস বিডি২৪)

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT