1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মুনিয়া হত্যাকাণ্ডের নতুন কিছু তথ্য - মুক্তকথা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার

মুনিয়া হত্যাকাণ্ডের নতুন কিছু তথ্য

বিশেষ প্রতিনিধি॥
  • প্রকাশকাল : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ২১৬৮ পড়া হয়েছে

মোসারাত জাহান মুনিয়ার নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার মানুষটিকে দেশের প্রভাবশালী কিছু কিছু সংবাদপত্রে পাওয়া না গেলেও ফেইচবুকের কৃপায় হাতে-নাতে ছবিসহ একজনের নাম ঠিকানার খোঁজ পাওয়া গেছে। ফেইচবুকে বিভিন্নজন একই ছবি দিয়ে যে পরিচয় দিয়েছে তাতে ঘৃণা প্রকাশই উপযুক্ত সাজে। ব্যারিস্টার রুমিন ফারহানার ফেইচবুকে দেয়া তথ্য ও ছবি প্রকাশ করে একজন মিনহাজ ফিরোজ তার ফেইচবুকে সুস্পষ্ট করেই লিখেছেন সেই মহামানবের নাম।
ফেইচবুকের ওই তথ্য থেকে জানা যায় তরুণী মুনিয়ার সাথে তার ফ্লাটে যাতায়াত ছিল দেশের প্রখ্যাত ব্যবসায়ী গ্রুপ বসুন্ধরা’র এমডি সায়েম সোবহান আনভীরের।
ফেইচবুক থেকেই জানা যায় গত মঙ্গলবার থেকে সায়েম সোবহান আনভীরের বিদেশ গমনের উপর নিষধাজ্ঞা আরোপ করেছে ঢাকার একটি আদালত। অথচ সবকিছু মাড়িয়ে সারা জাতিকে কাঁচকলা দেখিয়ে মিস্টার আনভীর না-কি সোমবার সন্ধ্যা ৭:১০মিনিটে একটি কার্গো ফ্লাইটে দেশ ত্যাগ করেছেন।
এদিকে দৈনিক ইত্তেফাক, সংশ্লিষ্ট তদন্ত সূত্রের উল্লেখ করে লিখেছে আপন জুয়েলার্সের মালিকের ছেলের সাবেক স্ত্রী ফারিয়া মাহবুব পিয়াসার বিষয়ে পুলিশ দেখছে কারণ মামলার এজহারে না-কি ‘পিয়াসা’ বলে একটি নাম আছে। ইত্তেফাকের লিখায় স্পষ্টতঃই বুঝা যায় এজাহারের ওই পিয়াসা উল্লিখিত ফারিয়া মাহবুব পিয়াসাই। চট্টগ্রামের সরকারদলীয় এমপি ও হুইপ সামশুল হক চৌধুরীর ছেলে শারুন চৌধুরীর সাথেও কথা বলেছে পুলিশ। কারণ ওই শারুন চৌধুরীর নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এদিকে প্রথম আলো, ২৮এপ্রিল, তাদের অনলাইনে লিখেছে যে আগাম জামিন চেয়ে বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীর আবেদন করেছেন। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়েল হাইকোর্ট বেঞ্চের বৃহস্পতিবারের কার্যতালিকায় জামিন আবেদনটি আছে। প্রথম আলো আরো লিখেছে যে বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখা গেছে যে, সায়েম সোবহান আনভীর ওরফে সায়েম সোবহান বনাম রাষ্ট্র হিসেবে ওই বেঞ্চের বৃহস্পতিবারের কার্যতালিকায় জামিন আবেদনটি ১৪ নম্বর ক্রমিকে রয়েছে।
একজন ডেপুটি এটর্নির উদৃতি দিয়ে প্রথম আলো আরো জানায় যে জামিন আবেদনের কপি ওই এটর্নির জেনারেলের হাতে পৌঁছেনি। কপি দেখে বিস্তারিত বলা যাবে বলে এটর্নি জবাব দেন।
মুনিয়া হত্যা মামলায় তার বোন নুসরাত জাহান বাদী হয়ে গুলশান থানায় যে মামলা দায়ের করেন সে মামলার একমাত্র আসামী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT