1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার শহর শাখা - মুক্তকথা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার শহর শাখা

বিশ্বজিৎ
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১০ পড়া হয়েছে

শ্যামল সরকার সভাপতি এবং পৌষী ভৌমিক সাধারণ সম্পাদক

মৌলভীবাজার শহর শাখা কমিটি গঠিত


শিক্ষার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা এবং সকল প্রকার অন্যায় অবিচারের বিরুদ্ধে দৃঢ় শপথ নিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার শহর শাখার ৬ষ্ঠ কাউন্সিল সংগঠনের জেলা কার্যালয়ে বিকাল ৪টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার শহর শাখার আহ্বায়ক বিজয় দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কাউন্সিল সভা পরিচালনা করেন শহর শাখার সাধারণ সম্পাদক শ্যামল সরকার। কাউন্সিল সভায় উপস্থিত ছিলেন বাসদ মৌলভীবাজার জেলা ইনচার্জ উজ্জ্বল রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির স্কুল বিষয়ক সম্পাদক ও মৌলভীবাজার জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী, জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর।

কাউন্সিল সর্বজনীন-বিজ্ঞানভিত্তিক-সেকুলার-গণতান্ত্রিক একই পদ্ধতির শিক্ষানীতি বাস্তবায়নের দাবিতে ছাত্র সমাজের অগ্রবর্তী চিন্তার পথিকৃৎ ছাত্র সংগঠন হিসেবে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ছাত্র সমাজকে সাথে নিয়ে ছাত্র আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেয়।
৬ষ্ঠ কাউন্সিলের মাধ্যমে শ্যামল সরকারকে সভাপতি এবং পৌষী ভৌমিককে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার শহর শাখার ৭ম কমিটি গঠিত হয়। নবগঠিত কমিটি: সভাপতি- শ্যামল সরকার, সহসভাপতি- বিজয় দাস, সাধারণ সম্পাদক -পৌষী ভৌমিক, সাংগঠনিক সম্পাদক- সুরাইয়া হক, দপ্তর সম্পাদক- ঝলক বৈদ্য, অর্থ সম্পাদক- সমীরণ সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক- অজয় বিশ্বাস, পাঠাগার সম্পাদক- মৃন্ময় কান্তি সেন মিশু, স্কুল বিষয়ক সম্পাদক- তানিয়া আক্তার তিন্নি, সদসগণ- জনি দেবনাথ, ফাহাদ আহমেদ, শাহা আলম অভি, প্রত্যয় দাস, পিয়াস রায়, সুমেল আলী, অপু দেব, মোতাহির হক নাজিম, তাসনিম আলম শীর্ষ ও প্রত্যাশা অধিকারী।


 

বন্যা ক্ষতিগ্রস্তদের মধ্যে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ত্রাণ সহায়তা


বিগত ১৫ জুলাই’২৬ বুধবার, রাজনগর উপজেলার টেংরাবাজার ইউনিয়নের হরিপাশা গ্রামে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলার উদ্যোগে ত্রাণ সহায়তা প্রদান করা হয়। বাঁধ নির্মাণে অনিয়ম ও ধীরগতির ফলে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার টেংরা ইউনিয়ন আকস্মিক বন্যায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও জেলার সদর, কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলা বন্যার আক্রান্ত হয়েছে। হরিপাশা, কান্দিরকুল সহ অন্যান্য গ্রাম মিলে এক পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন বাসদ নেতা উজ্জ্বল রায়, বাসদ মৌলভীবাজার জেলার সাবেক সদস্য সচিব মুজাহিদ আহমেদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী, সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর, শহর শাখার আহ্বায়ক বিজয় দাস, সংগঠক সুরাইয়া হক, পূজা দেব, সবুজ শর্মা, শাহ আলম অভি, তৃষা দেবনাথ,  সোহেলি, নাজিম, রাজনগর উপজেলা সংগঠক টুটুল সহ অন্যান্য সদস্যগণ।

ত্রাণ প্রদানের সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সময়ক্ষেপণ, দূর্নীতি এবং জবাবদিহিতার অভাবে প্রতি বন্যা আমাদের জনপদে দূর্দশা নিয়ে আসে। ফলে বাঁধ নির্মাণ কাজের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। একই সাথে মৌলভীবাজার জেলাতে চরম বন্যা পরিস্থিতিতে সেইসময় সিলেট বোর্ডে পরীক্ষা স্থগিত না রেখে এইচএসসি পরীক্ষা নেয়ায় তিব্র নিন্দা জানান উপস্থিত নেতৃবৃন্দরা।-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT