1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
এই উপজেলার ৮টি ব্যাংকে ১১ মাসে ১’শ কোটি ১৭ লাখ টাকা রেমিট্যান্স আয় - মুক্তকথা
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন

এই উপজেলার ৮টি ব্যাংকে ১১ মাসে ১’শ কোটি ১৭ লাখ টাকা রেমিট্যান্স আয়

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ১৩২৯ পড়া হয়েছে

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি॥ মৌলভীবাজারের কমলগঞ্জের চলতি বছরের জানুয়ারী থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসে ৮টি বাণিজ্যিক ব্যাংকে ১’শ ১৭ লাখ টাকার অধিক বৈদেশিক রেমিট্যান্স আয় এসেছে। আগত রেমিট্যান্সের অধিকাংশই শমশেরনগরের সোনালী ও পূবালী দুটি ব্যাংকের। করোনাকালীণ সময়ে এ আয় সরকারি প্রণোদনার কারণে হয়েছে বলে ব্যাংক কর্মকর্তারা মনে করেন। সোমবার কমলগঞ্জের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ঘুরে এ তথ্য জানা যায়।

কমলগঞ্জের ভানুগাছ শাখা অগ্রণী ব্যাংক ব্যবস্থাপক হোসনে মোবারক জানান, জানুয়ারি থেকে নভেম্বর ১১ মাসে এ শাখায় ৭ কোটি ৯৮ লাখ টাকার বৈদেশিক রেমিট্যান্স আয় হয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংক কমলগঞ্জ শাখা ব্যবস্থাপক নারায়ণ চন্দ্র রায় জানান, গত ১১ মাসে তার শাখায় ২ কোটি ১৫ লাখ ৩৪ হাজার টাকার বৈদেশিক রেমিট্যান্স আয় আসে। সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখা ব্যবস্থাপক আব্দুল কাইয়ুম মাসুম জানান, গত ১১ মাসে তার শাখায় ৮ কোটি ১৬ লাখ টাকার বৈদেশিক রেমিট্যান্স আয় আসে। পূবালী ব্যাংক কমলগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. মাসুম সিদ্দিকী জানান, গত ১১ মাসে তার শাখায় ৯ কোটি ৯০ লাখ ১৫ হাজার টাকার বৈদেশিক রেমিট্যান্স আয় আসে। রুপালী ব্যাংক কেরামতনগর শাখার ব্যবস্থাপক পারভেজ আহমেদ জানান, গত ১১ মাসে এ শাখায় ৬ কোটি ৪৭ লাখ ৯২ হাজার টাকার বৈদেশিক রেমিট্যান্স আসে।
সব মিলিয়ে দেখা যায়, গত ১১ মাসে কমলগঞ্জের ৮টি বাণিজ্যিক ব্যাংকে ১০০ কোটি ১৭ লাখ ৪১ হাজার টাকার বৈদেশিক রেমিট্যান্স আয় আসে। এর মধ্যে শমশেরনগর সোনালী ও পূবালী ব্যাংকে আসে সাড়ে ৬৮ কোটি টাকা। যা মোট হিসেবের অধিকাংশ আয়।
সোনালী ব্যাংক শমশেরনগর শাখা ব্যবস্থাপক রিপন মজুমদার জানান, গত জানুয়ারি মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত তার শাখায় ৩৪ কোটি ৫০ লাখ টাকার বৈদেশিক রেমিট্যান্স আসে। তার শাখার টার্গেট ছিল ৩৩ কোটি টাকা। তিনি টার্গেট অর্জন করেছেন। তবে বর্তমান ডিসেম্বর মাসের ২০ দিনে আরও ১ কোটি ৫০ লাখ টাকার রেমিট্যান্স আয় হয়েছে।
পূবালী ব্যাংক শমশেরনগর শাখা ব্যবস্থাপক নুপুর বৈদ্য জানান, তার শাখার টার্গেট ছিল ৩৮ কোটি টাকা। তবে করোনার কারণে গত এপ্রিল থেকে কয়েক মাস সাপ্তাহিক ২ দিন করে এ শাখা বন্ধ ছিল। তারপরও জানুয়ারি থেকে গত নভেম্বর পর্যন্ত তার শাখায় ৩৪ কোটি টাকার বৈদেশিক রেমিট্যান্স আয় হয়েছে। চলমান ডিসেম্বরের ২০ দিনে আরো ২ কোটি টাকা আয় হয়েছে। আগামীতে বৈদেশিক রেমিট্যান্স আয় আরও বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন। আর প্রবাসীরা হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে উৎসাহ হারাবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT